বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ১১:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভোলায় আহলে হাদিসের মসজিদ ভাংচুরে, সড়ক অবরোধ কর্মসূচী

ভোলায় আহলে হাদিসের মসজিদ ভাংচুরে, সড়ক অবরোধ কর্মসূচী

অনলাইন ডেক্স : ভোলায় আহলে হাদিসের একটি মসজিদ ভাংচুর ও অগ্নিসংযোগের মামলার ১৯ আসামির জামিন না মঞ্জুর করে জেল হাজতে প্রেরণের ঘটনায় তাদের মুক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল, সড়ক অবরোধ কর্মসূচী পালন করা হয়েছে। আজ বুধবার দুপুরে ভোলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সদস্যরা শহরে এই কর্মসূচী পালন করেন। এ সময় ব্যাপক উত্তেজনা বিরাজ করে। অপরদিকে আহলে হাদিস নেতা কামরুল ও তার ঈমান আকিদা সংক্ষন পক্ষ থেকে পাল্টা পাল্টি হামলা ভাংচুরের অভিযোগ করা হয়েছে।

স্থানীয়রা জানান, গত ২০১৮ সনের ১১ জুলাই ভোলা সদর উপজেলার বাপ্তা গ্রামে ইসলামের মাসলা মাসায়েল নিয়ে বিভ্রান্তি ছাড়াচ্ছে এমন অভিযোগ তুলে স্থানীয়রা আহলে হাদিস গ্রুপের একটি মসজিদ ভাংচুর করে এবং পুড়িয়ে দেয়। এ ঘটনায় আহলে হাদিস গ্রুপের সভাপতি ও মুক্তিযোদ্ধা নুরই আলম বাদী হয়ে ১৯ জনকে আসামি করে মামলা দায়ের করেন। মঙ্গলবার বিকালে ওই আসামিরা আদালতে হাজির হলে তাদের জামিন নামঞ্জুর করা হয়। এগটনায় ভোলা ঈমান আকিদা সংরক্ষন কমিটির আয়োজনে আজ বুধবার বেলা সাড়ে ১১ টার দিকে ভোলা শহরের হাটখোলা মসজিদ প্রাঙ্গন থেকে শহরে বিশাল এক বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের সামনের সড়ক,কালি বাড়ি মোড়, জজ কোর্ট সড়ক এলাকায় গিয়ে অবস্থায় নিয়ে বিক্ষোভ সমাবেশ করে সড়ক অবরোধ করে। এ সময় ভোলা জেলা ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সভাপতি বশির উদ্দিনের সভাপতিত্বে সমাবেশ বক্তব্য রাখেন, মাওলানা মিজানুর রহমান, মাওলানা তরিকুল ইসলাম প্রমুখ।

এসময় তারা আহলে হাদিসের কার্যক্রম বন্ধের দাবিসহ ১৯ আসামির নি:শর্ত মুক্তি ও আহলে হাদিনের নেতা কামরুল ইসলামের গ্রেফতাররের দাবি জানান। ওই সময় প্রায় ১ ঘন্টা ব্যাপী ওই এলাকায় যানবাহন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় মানুষ দুর্ভোগে পড়েন। বেলা ১ টার পর তাদের কর্মসূচী আপাতত স্থগিত করা হয়।

এদিকে আহলে হাদিসের নেতা কামরুল ইসলাম জানান, মসজিদে হামলার ঘটনায় যে ১৯ আসামি জেল হাজতে গিয়েছে তাদের লোকজন আজ বুধবার কামরুলের বাড়ির গেইট ভাংচুর করেছে। এ সময় উত্তেজিত জনতা কামরুলের ভাড়াটের দোকান ভাংচুর করেছে।

অপর দিকে ঈমান আকিদা সংরক্ষণ কমিটির নেতা মাওলানা তরিকুল ইসলাম জানান, আহলে হাদিসের লোকজন ঈমান আকিদা সংরক্ষণ কমিটির সমর্থক জাকিরের বাড়িতে হামলা ও ভাংচুর করেছে। এসব ঘটনায় উভয় পক্ষ থেকে ভোলা থানায় পাল্টাপাল্টি অভিযোগ দেয়া হয়েছে। ভোলা থানার ওসি এনায়েত হোসেন জানান, উভয় পক্ষের অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯