শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালী ত্রাণ চেয়ে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত জেলেদের সহায়তা দিলেন এসপি

পটুয়াখালী ত্রাণ চেয়ে চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত জেলেদের সহায়তা দিলেন এসপি

নিউজ ডেস্ক :: করোনা পরিস্থিতিতে ত্রাণ চাইতে গিয়ে ইউপি চেয়ারম্যানের হাতে লাঞ্ছিত হওয়া সেই দুস্থ জেলেদের মানবিক সহায়তা দিলেন পটুয়াখালী এসপি। রোববার সকালে দুর্গম চরাঞ্চল থেকে আসা শতাধিক দুস্থ জেলেদের মাঝে চাল, ডাল, আলু, তেল, পেঁয়াজ এবং ইফতারসামগ্রী বিতরণ করেন এসপি মোহাম্মদ মইনুল হাসান।

এছাড়া রাঙ্গাবালী থেকে পটুয়াখালী যাওয়া-আসার যাবতীয় খরচ প্রদান করেন এসপি।

গত ৭ মে এলাকার চেয়ারম্যান লাঞ্ছিত করলে তারা পটুয়াখালী ডিসির বাসায় সামনে অবস্থান কর্মসূচি পালন করেন। কিন্তু ওই সময়ে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোনো মানবিক সহায়তা দেয়া হয়নি।

রাঙ্গাবালী থেকে ত্রাণ সহায়তা নিতে আসা জেলে আবু জাফর গাজী, ফোরকান হাওলাদার, শুক্কুর মৃধা, তসলিম মুন্সি মোশারেফ ফরাজি গাজী জানান, জেলে তালিকা নাম থাকা সত্ত্বেও স্থানীয় ইউপি চেয়ারম্যান সাইদুজ্জামান খান মামুন অর্থের বিনিময় অন্য পেশার লোকজনকে ভিজিএফ বিতরণ করেন। চলমান করোনা পরিস্থিতিতে অভাব দেখা দিলে রাঙ্গাবালী সদর ইউপির জেলেরা চেয়ারম্যানের কাছে ত্রাণ সহায়তা চাইতে গেলে চেয়ারম্যান মানবিক সহায়তা দেয়ার বদলে জেলেদের মারধর করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯