শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: রাষ্ট্রীয় সরকারের জেলা প্রতিনিধি তথা জেলা প্রশাসককে অকারনে ফেইসবুকে গালিগালাজ ও বরিশালের মানুষকে কটুক্তি করা সেই সুজনের বিরুদ্ধে হয়নি এখনও ডিজিটাল নিরাপত্তা আইনে কোন মামলা। অথচ অনেক তুচ্ছ বিষয়কে কেন্দ্র করেও বিভিন্ন সময় দায়ের হয় এমন মামলা। সুজকে জেলা প্রশাসনের পক্ষ থেকে কোন আইনী পদক্ষেপ না নেয়ায় ক্ষুদ্ধ সচেতন মহল। সচেতন নাগরিকদের দাবি, এমন ঘটনার বিচারহীনতায় সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে পারে।
বরিশাল সদর উপজে’লার ছাত্রলীগের সাধারণ সম্পাদক আশিকুর রহমান সুজন বহিস্কৃত হয়েছেন। খবর শোনার পর উপজেলার বেশ কয়েকটি স্থানে মিষ্টি বিতরণ চলেছে, এমন খবরও পাওয়া গেছে।
এদিকে সুজনের ত্রাসের হাত থেকে রক্ষা পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন বহু মানুষ। বহিস্কৃত সুজনের বিরুদ্ধে বরিশালের জেলা প্রশাসককে ফেইসবুকে কু-মন্তব্য ও গালিগালাজ, পুলিশকে কটাক্ষ ও প্রকাশ্যে তুচ্ছতাচ্ছিল্য করা, ক্ষমতার অপব্যবহার, ট্রাক ছিনতাই, সরকারি কর্মকর্তাকে মারধর, রেনু পোনা চাঁদাবাজি, সদর উপজেলার বিভিন্ন হাট বাজার ইজারা গুছ প্রক্রিয়ায় কমিশন চাঁদাবাজি, জ্ঞাত বহির্ভূত আয় , কিশোর সন্ত্রাসী গ্রুপ তৈরি ও এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম, সদর উপজেলায় ত্রাস কায়েম করার সুনির্দিষ্টভাবে অভিযোগ ও বেশ কিছু ঘটনার প্রমাণও রয়েছে।
এছাড়াও রাজনৈতিক বিভেদ সৃষ্টি করতে স্থানীয় এমপি ও পানি সম্পদ প্রতিমন্ত্রীর সমর্থকদের পোষ্টার, ফেস্টুন ছিড়ে ফেলার মত কুকর্মের অভিযোগও রয়েছে তার উপর।
সরেজমিনে গেলে দেখা যায় কথিত রাজনৈতিক একটি অফিস তৈরি করে দিনারের পুল নামক স্থানে এসব নিয়ন্ত্রণ করতেন দল থেকে বহিস্কৃত এই সুজন। কথিত ওই কার্যালয়ের চারপাশে সকল ফেস্টুন, ব্যানার কুপিয়ে ছিড়ে ফেলা। যাতে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি সম্বলিত। অথচ শুধুমাত্র দলীয় কোন্দল সৃষ্টির ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এসব কুকর্ম করতেন তিনি দাবি স্থানীয়দের।
এছাড়াও বরিশাল পল্লী বিদ্যুৎ কেন্দ্র-১ এর এজিএম মানবেন্দ্র সরকার বা’দী হয়ে সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের আশিকুর রহমান সুজনের বিরুদ্ধে বরিশাল মেট্রোপলিটন পুলিশের বন্দর থানায় একটি মামলা দায়ের করেছেন। বরিশাল পল্লী বিদ্যুৎ কেন্দ্রের জিএম শংকর কুমার কর জানান, নিরবচ্ছিন্ন বিদ্যুৎ না থাকার অভিযোগে আশিকুর রহমান সুজন তার লোকজন নিয়ে উপকেন্দ্রের লাইনম্যান জাফর ইকবালকে মারধর করে। মারধরের হাত থেকে রক্ষা করতে এগিয়ে গেলে জাফরের সহকর্মী মাহফুজ, পরিতোষ ও সুমনকেও মারধর করা হয়।
এ ঘটনায় পল্লী বিদ্যুতের পক্ষ থেকে এজিএম মানবেন্দ্র সরকার থানায় মামলা দায়ের করেন। এ ঘটনায় আগের বেশ কয়েকবার টাকা চেয়ে বিতর্কিত হন সুজন।
সম্প্রতি এক ভিডিও বার্তায় জেলা প্রশাসককে গালিগালাজ, কটুক্তি, আপত্তিকর মন্তব্য করায় বরিশালের সিটি করপোরেশন ও জেলা প্রশাসনের মধ্যে দ্বন্দ্ব সৃষ্টির ষড়যন্ত্রের অভিযোগে বহিস্কৃত হয়েছেন আজ সেই সুজন।
সম্প্রতি বহিস্কৃত সুজন আত্মগোপন করে ঢাকা রয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে। জানা গেছে, তিনি মোটা অঙ্কের বিনিময়ে বহিস্কার আদেশ তুলে স্বপদে বহালের অথবা নূন্যতম দলে ফেরার চেষ্টা তদবির করছেন।