শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: বানারীপাড়ায় মিশর প্রবাসী আউয়াল সরদার(৩২)’র লাশ বৃহস্পতিবার দেশে আসছে। আউয়াল সরদার উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের ৮ নং ওয়ার্ড(দিদিহার) আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক সরদার ওরফে আলম সরদারের কনিষ্ঠ পুত্র।
সে প্রায় ৮ বছর পূর্বে মিশরে গমন করেন। এরপর কয়েক মাসের জন্য ছুটিতে দেশে এসে ২০১৯ সালে আবার মিশরে ফিরে যান।
সে গত ২৬ এপ্রিল মিশরে ব্রেন স্ট্রোক করে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন(ইন্নালিল্লাহি…..রাজিউন)। মৃত্যুকালে সে পিতা-মাতা, ১ ভাই, স্ত্রী ও ২ কন্যা রেখে যান।
এ প্রসঙ্গে মৃত আউয়াল সরদারের পিতা সিদ্দিক সরদার ওরফে আলম সরদার জানান, তার ছেলের লাশ বৃহস্পতিবার (৭ মে) একটি বিশেষ ফ্লাইটে রাত সাড়ে ৮টায় ঢাকায় অবতরণ করার কথা রয়েছে।
আগামী শুক্রবার(৮ মে) সকালে দিদিহার গ্রামের বটতলাবাজার সংলগ্ন নিজ বাড়িতে জানাজা শেষে তার লাশ পারিবারিক গোরস্থানে দাফন করা হবে।