শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

গাজীপুরে সড়ক অবরোধ করে পোশাকশ্রমিকদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক :: গাজীপুরে বকেয়া বেতনসহ বিভিন্ন দাবিতে সাইন বোর্ডসহ কয়েকটি স্থানে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাকশ্রমিকরা। বিক্ষুব্ধ শ্রমিকদের সড়ক অবরোধের কারণে যানচলাচল বন্ধ হয়ে যায়। পরে মেট্রোপলিটন ও শিল্প পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার সুশান্ত সরকার জানান, বকেয়া বেতন, কারখানায় স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকা ও পূর্ণ বেতনের দাবিতে সকাল থেকে সাইনবোর্ড এলাকাসহ কয়েকটি স্থানে আন্দোলনে নামে শ্রমিকরা। এসময় তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে। সড়ক অবরোধের কারণে রাস্তায় চলাচলকারী যানবাহন বন্ধ হয়ে যায়।

তিনি বলেন, এ্যাভা ফ্যাশন লিমিটেড কারখানায় শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষার ব্যবস্থা, শতকরা একশত ভাগ বেতন প্রদানের দাবিতে আন্দোলন করছে। একই সময় এম এন্ড ডাব্লিউ ফ্যাশন কারখানার শ্রমিকরা ৩ মাসের বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সাইন বোর্ড এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। এছাড়া বেন্ডো ফ্যাশন, গ্রীন সোয়েটার, ইন্টার স্টফ কারখানার শ্রমিকরাও বকেয়া বেতনের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে।

শ্রমিকরা জানান, বকেয়া বেতন দিতে টালবাহানা, কারখানায় কোন প্রকার স্বাস্থ্য সুরক্ষা ব্যবস্থা না থাকা ও শ্রমিকদের কাজের পূর্ণ বেতন দেয়ার দাবিতে সকাল থেকে মহাসড়ক অবরোধ করে আন্দোলন করছেন তারা।

এদিকে, কালিয়াকৈর উপজেলার মৌচাকের তেলিরচালা এলাকায় বে ফুটওয়্যার কারখানায় শ্রমিকরা বিক্ষোভে নামে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশ সুপার সিদ্দিকুর রহমান জানান, এ্যাভা ফ্যাশন লিমিটেড, বেন্ডো ফ্যাশন কারখানার শ্রমিকরা শতভাগ বেতনের দাবি এবং গ্রীন সোয়েটার কারখানার শ্রমিকরা ফেব্রুয়ারি ও মার্চ মাসের বকেয়া পাওনা নিয়ে আন্দোলনে নামে।

আমরা ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক থেকে সরিয়ে দিয়েছি। এতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে ফের যানবাহন চলাচল শুরু হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯