শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে লকডাউন ও সেলফ হোমকোয়ারেন্টাইনের কারণে কর্মহীন হয়ে পড়া অসচ্ছল ১০০ পরিবারে ইলুহার ইউনিয়ন টিচার্স ক্লাবের উদ্যোগে নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার সকালে টিচার্স ক্লাবের আহ্বায়কের নেতৃত্বে অন্যান্য সদস্যরা সামাজিক দূরত্ব মেনে কর্মহীন এসব পরিবারের মাঝে চাল, ডাল, তেল, চিনি, আলু-সহ নানা খাদ্যপণ্য সামগ্রী বিতরণ করেন।
এ প্রসঙ্গে ইলুহার ইউনিয়ন টিচার্স ক্লাবের আহ্বায়ক ও উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি এ. কে. এম. মুজিবুর রহমান (বাবুল) জানান, ইলুহার ইউনিয়নের সকল প্রাথমিক, মাধ্যমিক, মাদরাসা, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সমন্বয়ে গঠিত এ টিচার্স ক্লাবের সকল সদস্যরা আর্থিক সহায়তা দিয়েছেন।
আগামীতেও অসহায় মানুুুুষের সাহায্যার্থে আমাদের টিচার্স ক্লাবের এ কার্যক্রমের ধারাবাহিকতা অব্যাহত থাকবে।