শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরগুনার ধর্ষক জহিরুল গৃহবধূ ধর্ষণের ঘটনার বর্ণনা দিল

বরগুনার ধর্ষক জহিরুল গৃহবধূ ধর্ষণের ঘটনার বর্ণনা দিল

নিউজ ডেস্ক :: বরগুনার তালতলীর শুভসন্ধ্যা পর্যটনকেন্দ্রে ২২ এপ্রিল (বুধবার) ৭ বছরের কন্যা সন্তানকে অস্ত্রের মুখে জিম্মি করে তার সামনেই মাকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় গ্রেপ্তার জহিরুল আকন ‘ধর্ষণ’ এর কথা স্বীকার করেছে র‌্যাবের কাছে। শনিবার (২ মে) সন্ধ্যায় র‌্যাবের হাতে গ্রেপ্তার হবার পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধর্ষণের বর্ণনা দিয়েছে জহিরুল আঁকন।

র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের একটি সূত্র জানায়, ২২ এপ্রিল নির্যাতিত ওই গৃহবধূ ট্রলারে ওঠার পরই তাকে ধর্ষণের পরিকল্পনা করে তেতুলবাড়িয়া এলাকার সোহাগসহ আরও তিনজন। জহিরুলের ভাড়ায় চালিত মোটরসাইকেলে উঠে নিশানবাড়িয়ায় বাবার বাড়ি যেতে চায় ওই গৃহবধূ ও তার সাত বছরের মেয়ে। এরপর ভুলপথে শুভসন্ধ্যার গহীন বনে নিয়ে গাড়ি থামায় জহিরুল।

ওই নারী গাড়ি থামানোর কারণ জানতে চাইলে গাড়ির পেট্রোল শেষ হবার বাহানা করে একই এলাকার সোহাগকে ফোন দিলে সোহাগ, এমাদুল, ও সাইদুল মোটরসাইকেলে যায় তাদের কাছে আর নজরুল যায় পায়ে হেটে। তারপর তার মেয়ের গলায় ছুরি ধরে জিম্মি করে পর্যায়ক্রমে সোহাগ, এমাদুল, সাইদুল ও নজরুল ওই নারীকে সকাল সাড়ে ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত দফায় দফায় ধর্ষণ করে তাকে ফেলে রেখে চলে যায়। তবে জহিরুল ধর্ষণ করেনি বলে জানায় র‌্যাবকে।

এ বিষয়ে র‌্যাব-৮ এর পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রইছ উদ্দিন জানান, জহিরুলকে গ্রেপ্তারের পর প্রত্যক্ষদর্শী হিসেবে তাদের কাছে ধর্ষণের ঘটনা স্বীকার করেছেন। এ ঘটনায় অন্যান্য আসামিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রেখেছেন তারা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯