বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০২:০৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম মাননীয় প্রধান মন্ত্রীর কাছে প্রণোদনা চেয়ে স্বারক্ষলিপি

বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম মাননীয় প্রধান মন্ত্রীর কাছে প্রণোদনা চেয়ে স্বারক্ষলিপি

নিজস্ব প্রতিবেদক :: আপনি আমাদের দেশের ১৬ কোটি মানুষের অভিভাবক ওএকমাত্র ভরসাযোগ্য নেতা। আপনার নেতৃত্বে অন্য সব খাতের সাথে শিক্ষা খাতও এগিয়েচলছে অন্য সব সময়ের চেয়ে আশাব্যাঞ্জক ও দৃশ্যমান ধারায়।

 

দেশের প্রাথমিক শিক্ষার গুনগত মান পরিবর্তনে আপনার অবদান ও কৃতিত্ব জাতি আজীবনস্মরণ রাখবে। সেই সাথে অত্যন্ত বিনয়ের সাথে আপনাকে জানাতে চাই বাংলাদেশে সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৩৭,৬৭২টি। এর মধ্যে ৩৫ হাজারের বেশি বিদ্যালয় স্বাধীনতাপূর্বকালে স্থাপিত। যখন দেশের জনসংখ্যা ছিল সাড়ে সাত কোটি।

 

দীর্ঘ ৪৮ বছরেজনসংখ্যা প্রায় তিন গুণ বৃদ্ধি পেলেও সেই সাথে পাল্লা দিয়ে বাড়েনি সরকারিপ্রাথমিক বিদ্যালয়। আপনার যোগ্য নেতৃত্বে দেশের বিদ্যালয় বিহীন এলাকায় নতুন সরকারিপ্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ৬৩৪টি।

আপনার দূরদর্শীতায় ২০১৩ সাল থেকে এ পর্যন্ত নতুনজাতীয়করণকৃত প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ২৫,২৪০টি। (তথ্য সূত্র: প্রাথমিক শিক্ষাঅধিদপ্তরের ওয়েব সাইট)

জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশ স্বাধীন হবার পরে সরকারেরপাশাপাশি স্বেচ্ছাপ্রণোদিত হয়ে ব্যাক্তি উদযোগ প্রতিষ্ঠিত কিন্ডারগার্টেন স্কুলগুলোও তার সাথে জড়িত অগুনিত শিক্ষক নামমাত্র পারিশ্রমিক অথবা বিনা পারিশ্রমিকে দেশের প্রাথমিক শিক্ষাকে সহায়তা ও সমৃদ্ধ করেছে অত্যন্ত নিভৃতে।

আজ এ সব স্কুলের সংখ্যাঅর্ধ লক্ষাধিক। এবং প্রায় দশ লক্ষাধিক শিক্ষক-কর্মচারি এসব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতথেকে জীবন জীবিকা নির্বাহ করে আসছে।একাধারে জাতি গঠনে প্রাথমিক শিক্ষায় সহযোদ্ধা হওয়া এবং অন্য দিকে একটি বিশালজনগোষ্ঠিকে বেকারতের! অভিশাপ থেকে মুক্তি দেয়া এ খাতটি একেবারেই কোন প্রকারসরকারি আর্থিক সাহায্য বা অনুদান ছাড়া কেবলমাত্র নিজস্ব অর্থায়ণে পরিচালিত হয়েআসছে। আর এই অর্থের উৎস কেবলমাত্র শিক্ষার্থীদের বেতন।

করোনা প্রাদুর্ভাবের কারনে দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানের সাথে আপনার নির্দেশনা মেনেবন্ধ আছে সকল কিন্ডারগার্টেন স্কুল। সেই সাথে বন্ধ আছে তাদের শিক্ষার্থী বেতন। কিন্তুবন্ধ নেই বাড়ি ভাড়া, শিক্ষক ও কর্মচারি বেতনসহ নানাবিধ খরচ। ফলে অত্যন্ত মানবেতর জীবনযাপন করছে এর সাথে সংশ্লিষ্ট দশ লক্ষাধিক শিক্ষক-কর্মচারি ও তাদের পরিবার।সমগ্র দেশের মতো বরিশালেও, বরিশাল কিন্ডারগার্টেন ফোরাম গত দেড় দশকেরও বেশি সময়ধরে নিজেদের মধ্যে সমঝোতার ভিত্তিতে বরিশাল বিভাগের প্রি-স্কুল সমূহেরপ্রতিনিধিত্বকারী শিশু শিক্ষায় আত্মনিবেদিত অলাভজনক, অরাজনৈতিক, সেবামূলকসংগঠন হিসাবে কিন্ডারগার্টেন ও সমমানের স্কুল, এসব স্কুলের কর্মরত শিক্ষক, অধ্যয়নরতশিক্ষার্থীদের জন্যে বিভিন্ন কল্যাণমুখী কর্মসূচী প্রণয়ন ও নেতৃত্ব দিয়ে আসছে।

আজ আমাদের এই চরম দুর্দিনে আমাদের অভিভাবক হিসাবে আপনার কাছে আকূল আবেদনজানাচ্ছি, আপনি মানবিক কারণে সরকারি প্রাথমিক শিক্ষকদের সাথে আমাদের দুর্দশারকরুণ চিত্র বিবেচনা করে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মাধ্যমে আমাদের এসব অর্থাভাবেদুর্দশাগ্রস্থ’ শিক্ষা প্রতিষ্ঠান এবং এর সাথে সংশ্লিষ্ট দুস্থ শিক্ষক-কর্মচারি ও তাদেরসন্তানদের জন্যে আপনার প্রণোদনা তহবিল থেকে আর্থিক অনুদান দিয়ে বাঁচিয়ে রাখতেবরিশাল কিন্ডারগার্টেন ফোরামের পক্ষ থেকে আকূল আবেদন জানাচ্ছি।উল্লেখ্য, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নির্দেশনায় আমরা যে প্রতি বছর তথ্য জরিপে অংশনেই, সেখানে আমাদের প্রতিষ্ঠানের নাম, শিক্ষক-কর্মচারী-শিক্ষার্থীদের পূর্ণ বিবরণআছে। আছে প্রত্যেক স্কুলের ই.এম.আই. নাম্বার।

এর বাইরেও আছে অনেক প্রতিষ্ঠান যারাকমিউনিকেশশন গ্যাপের কারনে যথা সময়ে সরকারের এ জরিপে অংশ নিতে পারেন নাই। তাদেরএই না পারাকে, এই অসহায়ত্বের কালে মানবিক কারনে ক্ষমা করে দিয়ে তাদেরকেও আপনারকৃপার ছায়াতলে আশ্রয় দেবার আকুতি জানাচ্ছি ও আপনার দীর্ঘায়ু কামনা করছি।বিনীত নিবেদক-

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯