মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
২৪ ঘণ্টায় মাদারীপুরে শিশুসহ ৪ জন করোনায় আক্রান্ত

২৪ ঘণ্টায় মাদারীপুরে শিশুসহ ৪ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক :: মাদারীপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৬ বছরের এক শিশুসহ ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে মাদারীপুরে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩৬ জন। মাদারীপুর সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার বাহাদুপুর ইউনিয়ন ও ধুরাইল ইউনিয়নে গত ২৪ ঘণ্টায় নতুন করে এক শিশুসহ ৪ জন করোনা ভাইরাসে শনাক্ত হয়েছেন। এর মধ্যে একজন নারী ও দুই পুরুষ রয়েছেন।

বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১২ জন। এর মধ্যে মাদারীপুর সদর হাসপাতালে ৮ জন, রাজৈর স্বাস্থ্য কমপ্লেক্সে ৪ জন। নতুন শনাক্তদের আইসোলেশনে নেয়ার প্রক্রিয়া চলছে। গত ৩ এপ্রিল থেকে এ পর্যন্ত ৫৭২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকায় প্রেরণ করা হয়েছে। এর মধ্যে ৪৪৫ জনের রিপোর্ট পাওয়া গেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯