শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে লকডাউন ও সেলফ হোম কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন অসচ্ছল পরিবারের শিশুদের মাঝে শিশুখাদ্য সামগ্রী ও মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য ও বাংলাদেশ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি আলহাজ মো. শাহে আলম।
শুক্রবার দুপুরে উপজেলার বাইশারী ও সৈয়দকাঠি ইউনিয়নে এ ইফতার ও শিশুখাদ্য সামগ্রী বিতরণ করা হয়। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা চেয়ারম্যান আলহাজ গোলাম ফারুক, উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ, সৈয়দকাঠি ইউপির চেয়ারম্যান আ. মন্নান মৃধা ,বাইশারী ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ফরিদ হোসেন, মুক্তিযোদ্ধা জগন্নাথ প্রমুখ।