শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝিনাইদহে ত্রাণের দাবিতে চেয়ারম্যানকে মারধর

ঝিনাইদহে ত্রাণের দাবিতে চেয়ারম্যানকে মারধর

অনলাইন ডেস্ক :: ত্রাণের দাবিতে ইউনিয়ন পরিষদ ঘেরাওয়ের ঘটনা ঘটেছে। এ সময় ত্রাণবঞ্চিতরা চেয়ারম্যানকে মারধর করে।

বৃহস্পতিবার সকালে ঝিনাইদহে সদর উপজেলার পাগলা কানাই ইউনিয়নে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, সকালে পাগলা কানাই ইউনিয়নের বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের কয়েকশ নারী-পুরুষ ইউনিয়ন পরিষদ ঘেরাও করে ত্রাণের দাবিতে বিক্ষোভ করে। তাদের দাবি, চেয়ারম্যান তাদের কাছ থেকে ভোটার আইডি কার্ড নেয় কিন্তু কোনো ত্রাণ সহায়তা দেয় না। বিক্ষোভ শুরু হওয়ার পর চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছান।

বিক্ষোভকারীরা ত্রাণ দাবি করলে তর্কাতর্কির এক পর্যায়ে চেয়ারম্যান বিক্ষোভকারী এক নারীকে ধাক্কা দিয়ে ফেলে দেন। তখন উপস্থিত বিক্ষোভকারীরা ক্ষিপ্ত হয়ে চেয়ারম্যানকে মারধর করে। চেয়ারম্যান দৌড়ে ইউনিয়ন পরিষদের ভিতরে ঢুকে যান। চেয়ারম্যানের সহযোগীরা তাকে ইউনিয়ন পরিষদের ভিতরে নিয়ে রক্ষা করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিত নিয়ন্ত্রনে আনে।

চেয়ারম্যান কে এম নজরুল ইসলাম বলেন, এখন পর্যন্ত সরকারিভাবে ১০ টন চাল বরাদ্দ পেয়েছি। সংশ্লিষ্ট ওয়ার্ডের মেম্বর ও স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীদের সমন্বয়ে তালিকা করে সুষ্ঠুভাবে বন্টন করা হয়েছে। এরপরও বাড়িবাথান, ফকিরাবাদ ও রাজাপুর গ্রামের ৫ শ পরিবারের জন্য উপজেলা পরিষদ থেকে বরাদ্দ করা হয়েছে। তার তালিকা করা হচ্ছিল।

বৃহস্পতিবার সন্ধ্যায় ত্রাণ সহযোগিতার কথা ছিল। এর মাঝেই ষড়যন্ত্রমুলকভাবে লোকজন ইউনিয়ন পরিষদ ঘেরাও করে। আমি তাদের শান্ত করার চেষ্টা করলে পুর্বপরিকল্পিতভাবে আমার ওপর হামলা হয়।

এ ব্যাপারে সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, ঘটনার সংবাদ শুনে ঘটনাস্থলে গিয়েছিলাম। সেখানে গিয়ে তাদের ত্রাণ দেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধরা বাড়ি ফিরে যায়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯