রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৩২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ফেনীতে করোনার উপসর্গে নিয়ে এক যুবকের মৃত্যু

ফেনীতে করোনার উপসর্গে নিয়ে এক যুবকের মৃত্যু

অনলাইন নিউজ :: ফেনীতে জ্বর, কাশি ও শ্বাসকষ্ট নিয়ে ৩৭ বছর বয়সী এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বুধবার রাত ১টার দিকে ফেনী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহতের স্বজনরা জানান, তিন বছর আগে ডায়াবেটিকে আক্রান্ত হয়ে ওই প্রবাসী দেশে ফেরেন। এরপর থেকে তিনি ফেনী শহরের নাজির রোডের একটি বাসা ভাড়া করে পরিবার নিয়ে থাকতেন। কিছুদিন যাবৎ তার ডায়াবেটিক ও শ্বাসকষ্ট বেড়ে যায়।

একই সঙ্গে জ্বর ও কাশি দেখা দেয়। বুধবার বিকালের দিকে অবস্থা খারাপ হলে তাকে ২৫০ শয্যা বিশিষ্ট ফেনী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তিনি মারা যান।

ফেনী জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল কর্মকর্তা ডা. ইকবাল হোসেন জানান, মারা যাওয়া ওই ব্যক্তি স্থায়ীভাবেই শ্বাসকষ্ট ও ডায়াবেটিকের রোগী ছিলেন। তারপর তিনি মারা যাওয়ার পর কোভিড-১৯ এ আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করেছি।

সোনাগাজীর মঙ্গলকান্দি ইউপি চেয়ারম্যান মোশাররফ হোসেন বাদল জানান, মারা যাওয়া ওই ব্যক্তি ইউনিয়নের সমপুর গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার ভোর রাতে তাকে বিশেষ ব্যবস্থায় গ্রামের কবরস্থানে দাফন করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯