শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৪৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
মুলাদীর বিলে গলাকাটা লাশ

মুলাদীর বিলে গলাকাটা লাশ

নিজস্ব প্রতিবেদক :: বরিশালের মুলাদী উপজেলার সফিপুর ইউনিয়নের উত্তর বালিয়াতলি গ্রামে এক যুবকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৭টায় ইউপির আমানতগঞ্জ বাজার সংলগ্ন বিল থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে সফিপুর ইউনিয়ন পরিষদ অস্থায়ী পুলিশ ক্যাম্পের সদস্যরা। নিহত ইমরান ওই গ্রামের আলতাফ হোসেন ব্যাপারীর পুত্র। মুলাদী থানা পুলিশ যুবককে হত্যার বিষয় নিশ্চিত করেছে।

উত্তর বালিয়াতলির গ্রাম পুলিশ সাইদুল ইসলাম বলেন, নিহত যুবকের লাশ বাড়ি থেকে ৫০০ গজ দক্ষিণে বিলের মধ্যে পড়ে থাকতে দেখে স্থানীয়রা। ঘটনাস্থলে পুলিশ এসে লাশ উদ্ধার করছে।

সফিপুরের ১ নং ওয়ার্ড ইউপি সদস্য এমদাদ হোসেন ফকির বলেন, সকালে স্থানীয়রা বাজারে যাওয়াকালে ইমরানের লাশ দেখতে পান। ওই যুবকের গলায় পোঁচ রয়েছে। দাড়িতেও কোপ দেখা গেছে। রাত ১১টায় বাসায় বসে ভাত খাওয়ার পর স্বজনরা সকালে তার মৃত্যুর খবর পান।

মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন বলেন, প্রাথমিকভাবে যুবককে খুন করে বিলে ফেলে রাখার আলামত পাওয়া গেছে। ঘটনাস্থলের লোকজনকে জিজ্ঞাসাবাদ চলছে। লাশ ময়নাতদন্তের জন্য বরিশাল শেবাচিম হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯