শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
সদর উপজেলার চরআবদানিতে করোনার ত্রান নিয়ে দ্বন্ধে আহত-২

সদর উপজেলার চরআবদানিতে করোনার ত্রান নিয়ে দ্বন্ধে আহত-২

নিজস্ব রিপোর্টঃ সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের চরআবদানীততে ত্রাণ কমিটি নিয়ে দুগ্রুপের দ্বন্ধে আহত হয়েছেন ওয়ার্ড কমিটি সহ সভাপতি ইয়াসির আরাফাত ও সভাপতি ইব্রাহিম। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

স্থানীয় সুত্র জানায়, গত ২৯ এপ্রিল দুপুরে করোনার ত্রান নিয়ে ৩নং চরবাড়ীয়া ইউপির ৬নং ওয়ার্ড  আওয়ামীলীগের কমিটির মধ্যে মনোমালিনতার সৃস্টি হয়। বিষয়টি তাৎক্ষনিক সমাধান হলেও সন্ধার পরে আনুমানিক রাত ৮ টার দিকে সহ সভাপতি আরাফাত সিকদার ও ত্রান কমিটির সদস্য যুবলীগ নেতা পন্থু  কে রাস্তায় একাকী পেয়ে ইব্রাহিম ও জামালের নেতৃত্বে প্রায় ৩০ জন সন্ত্রাসীরা অস্ত্র নিযে তাদের বেধরক মারধর ও হামলা করে।

এ সময় স্থানীয়রা তাদের অস্ত্রের মুখে জিম্মি হয়ে কাছে আসতে না পারায় আরাফাত ও পন্থু নির্যাতনের এক পর্যায়ে অচেতন হয়ে পরলে পরিবারের অনান্য সদস্যরা সংবাদ পেয়ে তাদের উদ্ধার করে। বিষয়টি তাৎক্ষনিক থানায় সংবাদ দিলে থানা পুলিশ ঘটনা স্থান পরিদর্শন করে।

এ বিষয় আহত আরাফাত সিকদার জানান, ওয়ার্ডে ত্রান কমিটির মাধ্যমে ৩০ জন হত দরিদ্রদের এই কার্ড বিতরন করা হয়। এর মধ্যে  স্থানীয় মুক্তিযোদ্ধা পরিবার বসিরকে একটি কার্ড দেয়ায় বাধার সৃস্টি করে সভাপতি ইব্রাহিম ও সদস্য জামাল। তাদের দাবি বসির পরিবার মুক্তিযোদ্ধা ভাতা পায় তাই তাদের কোন ত্রান দেয়া যাবেনা। যার প্রতিবাদ করে ওয়ার্ডসা সাধারণ সম্পাদক খান মো. সোহেল সহ ত্রান কমিটির আহবায়ক হালিম ও অনান্যরা।

এক পর্যায়ে আরাফাত ও পন্থুর সাথে তর্কের জরায় ইব্রাহিম। সেই সুত্র ধরেই মস্টু গোলদারের সহযোগিতায় ভাড়াটে সন্ত্রাসী হিসেবে বাচ্চু হাওলাদার, পলাশপুরের সোহাগ, সাহেব, আসিফ সহ প্রায় ৩০ জন মিলে ওই সন্ত্রাসি কার্যক্রম করে। যদিও গোলমালের মধ্যে সভাপতি ইব্রাহিমও আহত হয়। এবিষয় সাধারণ সম্পাদক খান মো. সোহেল বাদি হয়ে কাউনিয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

ওসি কাউনিয়া জানান, বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে। অপর দিকে ইউপি চেয়ারম্যান মাহতাব হোসেন সুরুজ মুঠো ফোনে জানান, বিষয়টি দুঃখজনক। আমরা দ্রুত সমস্যার সমাধান করবো।

তবে অপর একটি সুত্র নিশ্চত করেছেন ইব্রাহিম ওয়ার্ডের সভাপতি হয়েও তার নিকট আত্নীয় সরাসরি শিবিবের সক্রিয় সদস্যদের মাধ্যমে এলাকায় ভয়ভীতি প্রদর্শন করছেন। অপরদিকে সাধারণ সম্পাদক সোহেল অভিযোগ করেন তুচ্ছ বিষয় নিয়ে দ্বন্ধের সৃস্টি হলেও স্থানীয় শাওনের মাধ্যমে মিডিয়া পাড়ায় বিভিন্ন ভাবে অপপ্রচার চালানো হচ্ছে। যার সমাধান রাজৈনক ভাবে দ্রুতই করা হবে।

সভাপতি এ বিষয় চেয়ারম্যানকে অবগতো করলে চেয়ারম্যান আবার পূনরায় কমিটি করার জন্য নির্দেষ দেয় । নতুন কমিটি সাধারণ সম্পদকের পক্ষের লোক জনের মন মত না হওয়ায় সভাপতির পন্থিদের লোকজনকে মারধোর করে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯