শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া :: আজ ২৯ এপ্রিল বানারীপাড়ার প্রয়াত সাংবাদিক খলিলুর রহমানের ৭ম মৃত্যুবার্ষিকী।
তিনি বানারীপাড়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও উপজেলার মসজিদবাড়ি মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের সাবেক প্রভাষক ছিলেন।
২০১৩ সালের ২৯ এপ্রিল সন্ধ্যায় চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে তার মৃত্যু হয়। সাংবাদিক ও প্রভাষক খলিলুর রহমান দীর্ঘদিন ধরে ব্রেন টিউমারে ভুগছিলেন।
সাংবাদিক খলিলুর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার রুহের মাগফেরাত কামনায় পারিবারিকভাবে দোয়ানুষ্ঠানের পাশাপাশি বানারীপাড়া প্রেস ক্লাবের উদ্যোগে দিনভর কোরানখানির আয়োজন করা হয়েছে।