শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
রংপুরে হাতকড়া অবস্থায় পালাল আসামি

রংপুরে হাতকড়া অবস্থায় পালাল আসামি

নিজস্ব প্রতিবেদক :: রংপুরের বদরগঞ্জে চুরির মামলায় গ্রেপ্তার এক আসামি হাতকড়াসহ পালিয়েছেন। পলাতক আসামি মাহমুদুল হাসান চৌধুরীকে (১৯) ধরতে সাঁড়াশি অভিযানে নেমেছে পুলিশ।

মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে আদালতে নেয়ার সময় চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে পালিয়ে যান ওই যুবক। মাহমুদুল বদরগঞ্জের বিষ্ণুপুর ইউনিয়নের চৌধুরীপাড়া গ্রামের রবিউল ইসলাম টংকু চৌধুরীর ছেলে।

সোমবার দিবাগত রাতে সেচ পাম্প চুরির অভিযোগে মাহমুদুলকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ কর্মকর্তা ও স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বদরগঞ্জ থানার দুই পুলিশ সদস্য আসামি মাহমুদুলকে নিয়ে রংপুরের আদালতে যাচ্ছিলেন।

এ সময় মধুপুর ইউনিয়নের চেংমারী এলাকায় পৌঁছালে চলন্ত অটোরিকশা থেকে লাফ দিয়ে রাস্তার পাশের একটি ভুট্টাক্ষেতের ভেতরে ঢুকে পড়েন মাহমুদুল। পরে
অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান মেলেনি। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন বদরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান হাওলাদার।

তিনি বলেন, পলাতক ওই আসামিকে গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চালানো হচ্ছে। মাহমুদুলের বিরুদ্ধে মাদক, চুরিসহ বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯