মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:১৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঋণের আবেদন করা যাবে ২ মে পর্যন্ত, আয়কর ও ভ্যাট অফিস খোলা

ঋণের আবেদন করা যাবে ২ মে পর্যন্ত, আয়কর ও ভ্যাট অফিস খোলা

অনলাইন ডেস্ক :: সাধারণ ছুটির সময়ে আয়কর ও ভ্যাটের মাঠপর্যায়ের অফিস এবং সেগুনবাগিচার প্রধান কার্যালয় খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

মঙ্গলবার (২৮ এপ্রিল) সব আয়কর অফিস খোলা রাখার আদেশ জারি করেছে এনবিআর।
আদেশে বলা হয়েছে, সরকার ঘোষিত সাধারণ ছুটিকালীন জরুরি প্রয়োজনে জাতীয় রাজস্ব বোর্ডের আয়কর অনুবিভাগের আওতাধীন দফতরগুলো খোলা রাখার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

এনবিআর বলছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে সর্তকতামূলক সব ব্যবস্থা সাপেক্ষে আয়কর দফতরগুলো খোলা রাখতে হবে।
এর আগে সোমবার (২৭ এপ্রিল) এনবিআরের শুল্ক ও ভ্যাট প্রশাসন অনুবিভাগ জেলা-উপজেলা পর্যায়ে ভ্যাট অফিস খোলা রাখার আদেশ জারি করেছে।

প্রসঙ্গত, গত ২৩ এপ্রিল জনপ্রশাসন মন্ত্রণালয় সাধারণ ছুটিতে ১৮টি মন্ত্রণালয় খোলা রাখার আদেশ জারি করে। ওই আদেশের পরিপ্রেক্ষিতে জনপ্রশাসন মন্ত্রণালয় অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অধীন মাঠপর্যায়ের অফিস খোলা রাখার অনুরোধ জানায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯