শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর মমতা হাসপাতালের লিফটের নিচ থেকে এক চিকিৎসকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি শের-ই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ও প্লাস্টিক সার্জারি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. এম এ আজাদ (সজল) ।
আজ মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে নগরীর কালীবাড়ি রোডের মমতা স্পেশালাইজড হাসপাতালের লিফটের নিচ থেকে উদ্ধার কর করা হয়।
ঘটনাস্থল থেকে বরিশাল কোতোয়ালি মডেল থানার এসি মো. রাসেল সত্যতা নিশ্চিত করেছেন। তবে তার মৃত্যুর কারন এখনো নিশ্চিত হওয়া যায়নি।