রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীর কলাপাড়া নববধূ আত্মহত্যা

পটুয়াখালীর কলাপাড়া নববধূ আত্মহত্যা

অনলাইন ডেক্স : বিয়ের তিন মাস না যেতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে এক নববধু। পটুয়াখালীর কলাপাড়া থানা পুলিশ সোমবার রাত ১১টায় নিহত মিতা মন্ডলের (১৮) ঝুলন্ত মৃতদেহ উদ্ধার করেছে। নিহত গৃহবধু কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকার সুভাস হাওলাদারের ভাড়াটিয়া উন্নয়ন সংস্থা টিএমএসএস এর ম্যানেজার গৌতম হাওলাদারের স্ত্রী। সোমবার সন্ধার পর স্বামী ঘরে না থাকায় সে আত্মহত্যা করে বলে প্রতিবেশী ও নিহত গৃহবধুর স্বামী জানায়।
ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, মাত্র এক মাস আগে এই ভাড়া বাসায় ওঠে মিতা ও গৌতম দম্পতি। দুইজনের সংসারে ঠিকমতো ঘরটি এখনও গোছানোও হয়নি। বিয়েতে উপহার পাওয়া শাড়ি, গহনা ও বিভিন্ন প্রসাধনী এখনও ট্রলি ব্যাগ থেকে বের করা হয়নি। রান্না ঘরের এক কোনে রাখা আগামী কালের রান্না করার জন্য কেটে কচুর শাখ, মাছ ভাজা। রাইচ কুকারে রান্না করা দুপুরের ভাত সেভাবেই পড়ে আছে।
গৃহবধুর স্বামী গৌতম হাওলাদার বলেন, গত ২১ জুন পারিবারিকভাবে মিতার সাথেতার ধুমধাম করে বিয়ে হয়। গত মাসে স্বামী- স্ত্রী এ ভাড়া বাসায় ওঠে। চাকুরীর কারনে গত মাসে স্ত্রীকে নিয়ে এসে এই ভাড়া বাড়িতে ওঠেন। সোমবার রাত নয়টার দিকে তার কাকী শ্বাশুড়ীর সাথে মুঠোফোনে কথা বলতে বলতে বাসায় এসে দেখেন ভিতর থেকে দড়জা বন্ধ। কয়েকবার ডা দিলেও মিতার সাড়া না পেয়ে ঘরের পিছনের জানালা থেকে দেখেন মিতার মৃতদেহ ঝুলছে ঘরের আড়ার সাথে। সাথে সাথে প্রতিবেশীদের নিয়ে পিছনের দড়জার ছিটকানি ভেঙ্গে মিতার মৃতদেহ নামান। কিন্তু এর আগেই সে মারা যায়। কী কারনে সে আত্মহত্যা করেছে তার কোন কারনই বলতে পারছেন না সে।
কলাপাড়া থানার ওসি(তদন্ত) আসাদুর রহমান জানান, স্থানীয়দের কাছে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করেন। লাশের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারন জানা যাবে। এ ঘটনায় থানায় ইউডি মামলা হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯