শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঢাকার নবাবগঞ্জ থেকে পলাতক করোনারোগী কেরানীগঞ্জে আটক

ঢাকার নবাবগঞ্জ থেকে পলাতক করোনারোগী কেরানীগঞ্জে আটক

নিউজ ডেস্ক :: চার ঘণ্টা ধরে অভিযান চালিয়ে ঢাকার নবাবগঞ্জ থেকে পালিয়ে যাওয়া এক করোনা রোগীকে আটক করেছে কেরানীগঞ্জ থানা পুলিশ। পরে তাকে চিকিৎসার জন্য রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালো পাঠানো হয়। জানা গেছে, খোকন সরকার (৪০) নামের ওই ব্যক্তি নবাবগঞ্জের শোল্লা এলাকার বাসিন্দা।

গত ২৬ এপ্রিল, রবিবার জ্বর-গলাব্যথা নিয়ে নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে যান তিনি। তার নমুনা পরীক্ষার পর কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হন খোকন।

তার চিকিৎসার জন্য কর্তব্যরত চিকিৎসকরা রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে প্রেরণের প্রক্রিয়া শুরু করেন। কিন্তু সুযোগ বুঝে হাসপাতাল চম্পট দেন খোকন সরকার। পালিয়ে আশ্রয় নেন কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায়। পরে তাকে গতকাল ২৭ এপ্রিল, সোমবার রাতে সেখান থেকে আটক করে কেরানীগঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মাইনুল ইসলাম জানান, টানা চার ঘণ্টা অভিযান চালিয়ে সোমবার রাতে রোহিতপুর থেকে খোকন সরকারকে আটক করে পুলিশ। রাতেই তাকে রাজধানীর মুগদা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯