শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ৩১ জুন পর্যন্ত বাড়াল

ব্যাংকের বার্ষিক প্রতিবেদন ৩১ জুন পর্যন্ত বাড়াল

নিউজ ডেস্ক :: ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন জমা দেওয়ার সময় ৩১ জুন পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। করোনা প্রার্দুভাবের কারণে বাংলাদেশ ব্যাংক এই সিদ্ধান্ত নিয়েছে। সোমবার (২৭ এপ্রিল) এ বিষয়ে একটি সার্কুলার জারি করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের সার্কুলারে বলা হয়েছে, ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ (২০১৮ পর্যন্ত সংশোধিত) এর ১২১ ধারায় প্রদত্ত ক্ষমতা বলে বাংলাদেশ ব্যাংক সরকারের সঙ্গে আলোচনা করে উক্ত আইনের ৪০ ধারার বিধানের বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়ার পাশাপাশি বাণিজ্যিক ব্যাংকগুলোর বার্ষিক নিরীক্ষা প্রতিবেদন বাংলাদেশ ব্যাংকে দাখিলের সময় সীমা আগামী ৩০ জুন পর্যন্ত নির্ধারণ করলো। আইন অনুসারে অর্থবছর শেষ হওয়ার দুই মাসের মধ্যেই আর্থিক প্রতিবেদন নিরীক্ষা করে প্রকাশ করতে হয়।

ব্যাংক কোম্পানি আইন অনুসারে কোনও বিশেষ কারণে নির্ধারিত সময়ের মধ্যে আর্থিক প্রতিবেদন চূড়ান্ত করতে না পারলে বাংলাদেশ ব্যাংকে আবেদন করে সর্বোচ্চ দুই মাস সময় পাওয়া যায় প্রতিবেদন চূড়ান্ত করার জন্য।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯