শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৩ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা চান জুয়েলারি ব্যবসায়ীরা

এবার প্রধানমন্ত্রীর কাছে প্রণোদনা চান জুয়েলারি ব্যবসায়ীরা

অনলাইন নিউজ :: করোনা ভাইরাসের সাধারণ ছুটির কারণে দোকান বন্ধ থাকায় প্রণোদনা চেয়েছেন জুয়েলারি ব্যবসায়ী ও এই শিল্পের শ্রমিকরা। কর্মচারীদের বেতন-ভাতা ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের জন্য প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে একটি অংশ চেয়েছে বাংলাদেশ জুয়েলারি সমিতি।

রোববার (২৬ এপ্রিল) এক প্রেসবিজ্ঞপ্তিতে বাংলাদেশ জুয়েলারি সমিতি জানিয়েছে, দেশে প্রায় ১৮ হাজার ছোট-মাঝারি ও বড় আকারের জুয়েলারি প্রতিষ্ঠান রয়েছে।

এই শিল্পের সঙ্গে ৮০ হাজার শ্রমিক ও প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১৮ হাজার মানুষের জীবিকা। দীর্ঘ ছুটির কারণে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের নাভিশ্বাস হওয়ার মত অবস্থা। স্টাফদের বেতন ও দোকান ভাড়া দেওয়া এখন তাদের জন্য ‘মড়ার উপর খাঁড়ার ঘা’।

প্রাচীন এই শিল্পকে বাঁচাতে হলে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের প্রধানমন্ত্রী ঘোষিত প্রণোদনা প্যাকেজ থেকে স্বল্প সুদে দীর্ঘমেয়াদে ঋণ বিতরণ করা হলে দোকান ভাড়া ও কর্মচারীদের বেতন-ভাতা প্রদানসহ অন্যান্য সমস্যা মোকাবিলা করতে পারবে।

এছাড়া নিম্নআয়ের স্বর্ণ শিল্পীদের রক্ষার্থে রেশন কার্ড বিতরণের মাধ্যমে রেশন সুবিধার আওতায় আনতে প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন বাংলাদেশ জুয়েলারি সমিতির সাধারণ সম্পাদক দিলীপ কুমার আগরওয়ালা।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯