শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বগুড়ায় ১৪ জনের চিকিৎসা চলছে করোনা আক্রান্তের

বগুড়ায় ১৪ জনের চিকিৎসা চলছে করোনা আক্রান্তের

বগুড়া প্রতিবেদক :: বগুড়ায় একদিন পর করোনা ভাইরাস আছে কিনা তার পরীক্ষার জন্য ১০৮টি নমুনা সংগ্রহ করা হয়েছে। এই নমুনাগুলো বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালের ল্যাবে পরীক্ষা করা হবে।

শনিবার বগুড়া জেলা সিভিল সার্জন থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। জেলায় এ পর্যন্ত ১৪ জন করোনা রোগী পাওয়া গেছে।

বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের আরএমও শফিক আমিন কাজল জানান, এই আইসোলেশন কেন্দ্রে মোট রোগী আছে ৮ জন। এরমধ্যে ৭ জন করোনায় আক্রান্ত। বাকি একজনের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।

তিনি আরো জানান, একজন রোগী এসেছে জয়পুরহাট জেলার আক্কেলপুরের জামালগঞ্জ এলাকার। তিনি অবসরপ্রাপ্ত সেনাবাহিনীর এক সদস্য (৪২)। তার চিকিৎসা চলছে। আর বাকি ৭জন করোনা রোগী নিজ নিজ উপজেলায় চিকিৎসাধীন রয়েছে। কারো কারো উপসর্গ না থাকায় নিজ বাড়িতে সঙ্গনিরোধ করে রাখা হয়েছে। সেখানে উপজেলা হাসপাতাল থেকে তাদেরকে সকল প্রকার চিকিৎসার জন্য সহযোগিতা করা হয়েছে।
বগুড়ার সিভিল সার্জন এর কার্যালয় সূত্রে জানানো হয়েছে, শুক্রবার বগুড়ায় কোন নমুনা সংগ্রহ করা হয়নি।

শনিবার সিভিল সার্জন অফিসের মাধ্যমে ১০৪ এবং হাসপাতাল থেকে আরো ৪ জন নিয়ে মোট ১০৮ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে।

জেলার ধুনট ১ জন, সোনাতলা ২ জন, বগুড়া সদর ১জন, আদমদিঘি ২ জন, সারিয়াকান্দি ৩জন, গাবতলী ১ জন, দুপচাঁচিয়া১ জন, শিবগঞ্জ ১জন, নন্দীগ্রাম ১জন ও শাজাহানপুর উপজেলায় ১জন করে করোনায় আক্রান্ত রোগী আছে। ওই সব ব্যাক্তিরা ঢাকা সহ বাইরে কর্মরত থেকে সম্প্রতি বাড়ি ফিরেছেন। এরপর টেস্ট করার পর তাদের করোনা ভাইরাস পাওয়া যায়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯