রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ইরান থেকে দূরে থাকার আহ্বান: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

ইরান থেকে দূরে থাকার আহ্বান: মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন ডেস্ক :: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান-ভীতি ছড়িয়ে দেয়ার নীতির অংশ হিসেবে ইরান থেকে দূরে থাকার জন্য বিশ্বের দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। শুক্রবার (২৫ এপ্রিল) সিবিএন নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান।

ট্রাম্প ইরানের ওপর ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের যে নীতি গ্রহণ করেছেন তার ব্যাখ্যা তুলে ধরেন মাইক পম্পেও। তিনি বলেন, বিশ্বের সবগুলো দেশকে ইরান ও পরমাণু সমঝোতা থেকে দূরে রাখার চেষ্টা করছে ওয়াশিংটন।
ইরান গত বুধবার পৃথিবীর কক্ষপথে সামরিক উপগ্রহ ‘নুর’ স্থাপন করার পর ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে তার নিন্দা জানায়। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তার সাক্ষাৎকারে ওই নিন্দার প্রতি ইঙ্গিত করে বলেন, ইরান এ পদক্ষেপের মাধ্যমে কতটা বিপজ্জনক ও অস্থিতিশীলতা সৃষ্টিকারী কাজ করেছে তা ফ্রান্সও উপলব্ধি করেছে।

মাইক পম্পেও দাবি করেন, এখন থেকে আরো বেশি দেশ একথা উপলব্ধি করতে পারবে যে, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে যে কঠোর পদক্ষেপ নিয়েছেন তার প্রয়োজন ছিল।

এর আগে ইরান মহাকাশে কৃত্রিম উপগ্রহবাহী রকেট নিক্ষেপ করার পর বুধবারই তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মার্কিন প্রেসিডেন্ট বলেছিলেন, তিনি ইরানের সব তৎপরতা গভীরভাবে পর্যবেক্ষণ করছেন।

ইরান বুধবার নিজস্ব রকেটের সাহায্যে সামরিক উপগ্রহ ‘নুর’কে মহাকাশে পাঠায় এবং উপগ্রহটি পৃথিবীর ৪২৫ কিলোমিটার দূরের কক্ষপথে সাফল্যের সঙ্গে স্থাপিত হয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯