শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৫ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাবল খুন

চট্টগ্রামের সীতাকুণ্ডে ডাবল খুন

অনলাইন ডস্কে :: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে চট্টগ্রামের সীতাকুণ্ডে জোড়া খুনের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে সীতাকুণ্ড পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন, পৌরসভার ভূঁইয়াপাড়া এলাকার মোহাম্মদ সুজনের ছেলে মোহাম্মদ শাহীন ও আমিরাবাদ এলাকার মোহাম্মদ আব্বাসের ছেলে মোহাম্মদ জাহেদ।

পৌরসভার কাউন্সিলর শফিউল আলম মুরাদ জানান, স্থানীয় একটি বিদ্যালয়ের নবম শ্রেণির এক ছাত্রের সিগারেট খাওয়াকে কেন্দ্র করে তাদের দুই বন্ধুর মধ্যে ঝগড়া-বিবাদ হয়। সেই বিরোধের মিমাংসায় বৃহস্পতিবার বিকেলে স্থানীয়ভাবে একটি সালিশ-বৈঠক হওয়ার কথা ছিল। বৈঠকের জন্য লোকজন জড়ো হলে দুই পক্ষ বিরোধে জড়িয়ে পড়ে।

এ সময় শাহীন ও জাহেদ একে অপরকে ছুরিকাঘাত করে। স্থানীয়রা তাদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। তাদের শারীরিক অবস্থার অবনতি হলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে রাতে ২টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় শাহীন। আর শুক্রবার সকাল ৮টায় মারা যায় আহত অপর যুবক জাহেদ।

বিষয়টি নিশ্চিত করেছেন চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।
সীতাকুণ্ড মডেল থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, সিগারেট খাওয়াকে কেন্দ্র করে বিরোধ সৃষ্টি হলে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। ঘটনাস্থলে পুলিশের টিম রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯