মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:০৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পবিত্র কাবা শরীফের উপর শিব মন্দিরের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যুবক আটক

পবিত্র কাবা শরীফের উপর শিব মন্দিরের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় যুবক আটক

অনলাইন নিউজ :: ইসলাম ধর্মের অনুসারী মুসলমানদের শ্রেষ্ঠ উপাসানালা কাবা শরীফের উপর শিব মন্দিরের ছবি দিয়ে ফেসবুকে স্ট্যাটাস দেওয়ায় গোপালগঞ্জে এক যুবকে আটক করেছে পুলিশ। অঞ্জন কুমার বিশ্বাস নামের এক যুবকের ফেসবুক আইডি থেকে ঐ স্ট্যাটাস দেয়া হয়।

অঞ্জন কুমার বিশ্বাস গোপালগঞ্জ সদর উপজেলার বৌলতলী ইউনিয়নের বৌলতলী গ্রামের নির্মল বিশ্বাসের ছেলে। সে বৌলতলী বাজারে কম্পিউটার, ফটোকপির ব্যবসা করে।

স্থানীয় বাসিন্দা ও তার ফেসবুকে ফ্রেন্ডলিস্টে থাকা কয়েকজন জানায়, কাবা শরিফের ছবির পাশে শিবের মূর্তি ও শিব লিঙ্গের ছবি দিয়ে অঞ্জন তার ফেসবুকে স্ট্যাটাস দেয় এবং সেখানে লেখা ছিলো “মক্কা মদিনা প্রথমে ছিলো শিবের মন্দির প্রমাণ মিলল” এই ছবি সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়।

বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ৩ টায় অঞ্জন তার স্ট্যাটাস উঠিয়ে নিয়ে নতুন আরো একটি স্ট্যাটাস দেয় “ তাতে লিখা ছিল আমার শেয়ার করা পোষ্টটি যাচাই না করে শেয়ার করার জন্য আমি আন্তরিক ভাবে দু:খিত। আমার শেয়ার করা পোষ্টটি সম্পূর্ণ ভিত্তিহীন। আমি সকলের কাছে ক্ষমা প্রার্থী। আমার অনাকাঙ্ক্ষিত ভুলের জন্য আমি অনুতপ্ত। আপনারা সবাই আমাকে ক্ষমা করে দেন।

প্রত্যক্ষদর্শী আরিফ হোসেন বলেন, বৃহস্পতিবার (২৩ এপ্রিল)সকালে ফেসবুকের মাধ্যমে জানার পর দুপুরের বৌলতলী বাজারে ২শ থেকে ৩শ লোক জড়ো হয় এবং অঞ্জনকে খোঁজাখুঁজি করে। আমরা কয়েক জন তাদের শান্ত করি। এরপর প্রশাসনকে জানালে প্রশাসন বিকেলে অঞ্জকে নিয়ে যায়।

ফেসবুক ব্যবহারকারী প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, আজ এলাকার জনগণ যেভাবে জড়ো হয়েছিলো তাতে বড় ধরনের দুর্ঘটনা হতে পারতো। আমরা শুধু উৎসুক জনগণকে ভোলার বোরহানউদ্দিনের কথা মনে করিয়ে দিয়েছি। অঞ্জন কাবা শরিফের উপরে যে ছবি দিয়েছে তা ইসলাম ধর্মকে প্রচুর ভাবে আঘাত করেছে। আমরা এর উপযুক্ত বিচার চাই।

বৌলতলী ইউনিয়নের চেয়ারম্যান সুকান্ত বিশ্বাস বলেন, অঞ্জন ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনে যে স্ট্যাটাসটি দিয়েছিলো তা অত্যন্ত দু:খজনক। আমি আজ সকালে তাকে বলেছিলাম তুমি কেনো এই ধরনের স্ট্যাটাস দিয়েছে। জনগণ আজ ধৈর্যের পরিচয় দিয়েছে।

অঞ্জন এখন পুলিশ হেফাজতে আছে। গোপালগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সানোয়ার হোসেন বলেন, অঞ্জন আমাদের হেফাজতে আছে। আমরা বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবো। এলাকা এখন শান্ত আছে ।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯