শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:৩৪ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
গাজীপুরে প্রবাসীর স্ত্রী সন্তানসহ চারজনকে গলাকেটে হত্যা

গাজীপুরে প্রবাসীর স্ত্রী সন্তানসহ চারজনকে গলাকেটে হত্যা

অনলাইন ডেস্ক :: গাজীপুরের শ্রীপুরে একই পরিবারের চারজনের গলাকাটা বিবস্ত্র লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) দুপুরে মালয়েশিয়া প্রবাসী রিজোয়ান কাজলের(৪৮) বাসা থেকে ইন্দোনেশিয়ান প্রবাসী মা স্মৃতি ফাতেমা(৪০), বড় মেয়ে নওরা(১৬), ছোট মেয়ে হাওয়ারীন(১২)ও প্রতিবন্ধী ছেলে সাদিল(৭)এর গলাকাটা লাশ উদ্ধার করা হয়।

প্রবাসী কাজলের ছোট ভাই আরিফ জানান, সকাল থেকে উপরের তলায় থাকা ভাবি ও সন্তানদের সাড়াশব্দ না পাওয়ায় তিনি পুলিশকে খবর দেন।

তারা সকলেই পাগলা থানার গোলাবাড়ির তালুকদার বাড়ির স্থায়ী বাসিন্দা। ১২ বছর পূর্বে শ্রীপুরের জৈনা বাজার এলাকায় জমি কিনে বসবাস করে আসছিলো।

খবর পেয়ে গাজীপুরের পুলিশ সুপার, শ্রীপুর থানা পুলিশের একাধিক টিম, ক্রাইম সিন ইউনিট, সিআইডি সহ গাজীপুর ৩ আসনের সাংসদ ইকবাল হোসেন সবুজ ঘটনাস্থল পরিদর্শন করেন।

গাজীপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ কমিশনার রাসেল শেখ জানান, ধারনা করা হচ্ছে ধর্ষণের পর তাদেরকে হত্যা করা হয়ে থাকতে পারে। পুলিশ ঘটনার রহস্য উন্মোচনে কাজ শুরু করেছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯