সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
জাপানে ধেয়ে আসবে সুনামি শক্তিশালী ভূমিকম্প

জাপানে ধেয়ে আসবে সুনামি শক্তিশালী ভূমিকম্প

অনলাইন ডেস্ক :: মহামারি করোনাভাইরাসে বিপর্যস্ত পুরো বিশ্ব। বাদ যায়নি জাপানও। পরিস্থিতি মোকাবিলায় দেশজুড়ে জরুরি অবস্থা জারি করা হয়েছে।

এরইমধ্যে নতুন এক বিপর্যয়ের ইঙ্গিত দিলেন সে দেশের একদল বিজ্ঞানী। তারা জানিয়েছেন, খুব শিগগির একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত করতে চলেছে জাপানের বুকে।

রিখটার স্কেলে এর মাত্রা হতে পারে ৯। আর এই মহাশক্তিশালী ভূমিকম্পের জেরে আছড়ে পড়বে সুনামি। এমনকি সুনামির ৩০ মিটার উঁচু পর্যন্ত দৈত্যাকার ঢেউ উপকূলে আছড়ে পড়তে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন তারা।

আসন্ন ভূমিকম্প ও সুনামিতে জাপানের কোনো এলাকা সর্বাধিক ক্ষতিগ্রস্ত হতে পারে তারও একটি সম্ভাব্য ইঙ্গিত দিয়েছে সরকার নিযুক্ত এই ভূমিকম্প বিশেষজ্ঞদের দল।

তারা জানিয়েছে, সানরিকু ও হিডাকাকে ঘিরে জলভাগ এবং তোকাচি এবং নোমুরো সংলগ্ন সমুদ্রবক্ষে ভূমিকম্প হতে চলেছে।

যার জেরে হোক্কাইডো এবং ইওয়াতে দ্বীপে আছড়ে পড়বে সুনামি। সেক্ষেত্রে সাধারণ মানুষের প্রাণ রক্ষা করা সরকারের কাছে বড় চ্যালেঞ্জ বলে মন্তব্য করেছেন তারা।

যদিও জাপানের বিশেষজ্ঞদের এই ভবিষ্যৎবাণীর গ্রহণযোগ্যতা ঘিরে প্রশ্ন উঠেছে। তা যে প্রলয় সৃষ্টিকারী কম্পনের কথা বলছেন, এত আগে তেমন কোনও কিছুর পূর্বাভাস দেয়া কি সম্ভব? এই প্রশ্ন উঠছে।

জাপানি বিশেষজ্ঞ দলের সদস্যরাও মেনে নিচ্ছেন, এমন হিসেব নির্ধারণ করা কষ্টসাধ্য কাজ।

সেই সঙ্গে তারা এও জানিয়েছেন, প্রতি ৩০০ থেকে ৪০০ বছর পরপর জাপানের উত্তর এবং উত্তরপূর্ব অঞ্চলে এমন বিপর্যয় দেখা দেয়।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯