বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
ঝালকাঠিতে সাংবাদিকদের মাঝে পুলিশ সুপারের পিপিই বিতরন

ঝালকাঠিতে সাংবাদিকদের মাঝে পুলিশ সুপারের পিপিই বিতরন

চলমান কোভিড-১৯ তথা করোনা ভাইরাসের সংক্রামন এড়াতে করোনা প্রতিরোধে কাজ করার সময় জীবনের ঝুকি এড়াতে সহায়তার জন্য ঝালকাঠিতে পিপিই পারসোনাল প্রোটেকটিভ ইকুইপমেন্ট বা ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম প্রদান করেছেন জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

বুধবার দুপুরে জেলা পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন তাঁর কার্যালয়ে সাংবাদিকদের ডেকে নিজ হাতে ‘পিপিই’ তুলে দেন।কোভিড -১৯ তথা করোনা ভাইরাস সংক্রামন এড়াতে সরকারের নির্দেশে ঘরমুখী মানুষের বিভিন্ন সমস্যা সহ জেলার বিভিন্ন স্থানে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছে আবার কখনও প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী এবং স্বাস্থ্য কর্মীদের সাথে মাঠে কাজ করছেন গনমাধ্যম কর্মীরা।
এ অবস্থায় তাদের কোন ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম না থাকায় গনমাধ্যম কর্মীরা স্বাস্থ্য ঝুঁকিতেই থেকে যাচ্ছে।

এ বিষয় পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন বলেন, দেশের এ পরিস্থিতিতে গনমাধ্যম কর্মীরা গুরুত্বপূর্ন ভূমিকা পালন করেছে। ঝুঁকিপূর্ণ কাজে সাংবাদিকরাই সবার আগে মানুষের কাছে ছুটে যায়, বর্তমানে দেশে প্রানঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে তাদের নিজেদের স্বাস্থ্য ঝুকি এড়াতে আরো আগে থেকেই ‘পিপিই’ প্রয়োজন ছিল। বিভিন্ন সময়ে সংবাদ সংগ্রহের জন্য পারসোনাল প্রটেকটিভ ইকুইভমেন্ট (পিপিই) ছাড়াই তারা ছুটে যাচ্ছেন হাসপাতাল এবং আক্রান্ত রোগীর বাড়ি। এতে করে সাংবাদিকদের স্বাস্থ্য ঝুকি বেড়েই যাচ্ছে। এই বিষয়টি বিবেচনা করে ঝালকাঠি জেলা পুলিশের পক্ষ থেকে সাংবাদিকদের মাঝে ‘পিপিই’ উপহার দিয়েছেন পুলিশ সুপার ফাতিহা ইয়াসমিন।

সাংবাদিকদের মাঝে পিপিই’ প্রদানের সময় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. হাবীবুল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দপ্তর) মো. ছোয়াইব এবং অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এমএম মাহমুদ হাসান উপস্থিত ছিলেন। এ সময় ‘পিপিই’ পেয়ে সাংবাদিকরা পুলিশ সুপারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯