সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:২৬ অপরাহ্ন
অনলাইন নিউজ :: প্রখ্যাত সঙ্গীতজ্ঞ ও চলচ্চিত্রকার খান আতাউর রহমান ও সঙ্গীতশিল্পী নীলুফার ইয়াসমীন দম্পতির সন্তান কণ্ঠশিল্পী আগুন ও রোমানা ইসলাম। এবার করোনাভাইরাস সতর্কতায় নতুন গানে কণ্ঠ দিয়েছেন তারা।
জানা গেছে, তাদের কণ্ঠ দেয়া ‘ভয় পেয়ো না ভয় করো না’ শিরোনামের গানটি শিগগিরই ইউটিউবে প্রকাশ হবে বলে। এটি প্রযোজনা করেছে ল্যাবএইড হাসপাতাল। গানটির কথা, সুর ও সঙ্গীতায়োজন করেছেন আগুন নিজে।
গানটি নিয়ে আগুন বলেন, সময়োপযোগী করেই গানটি সাজানো হয়েছে। পরিকল্পনা মতোই পুরো কাজটি সম্পন্ন করা হয়। চলতি সপ্তাহেই গানটি প্রকাশ করা হবে।
গানটির প্রসঙ্গে রোমানা ইসলাম বলেন, আগুনের কাজ সবসময় ভালো লাগে। অনেকদিন পর ভাইয়ের সঙ্গে গান গাইলাম, এটা বেশ আনন্দের। আশা করছি শ্রোতারা এই গান পছন্দ করার পাশাপাশি সচেতন হবেন।