বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুলনায় করোনায় বাবার মৃত্যু! আক্রান্ত দুই ছেলে

খুলনায় করোনায় বাবার মৃত্যু! আক্রান্ত দুই ছেলে

অনলাইন নিউজ :: খুলনায় করোনায় মারা যাওয়া নূর আলম খানের দুই শিশু সন্তানও আক্রান্ত হয়েছে।

বুধবার ষষ্ঠ শ্রেণির ছাত্র ফাহিম ও মাহিম এর নমুনা পরীক্ষার পর তাদের করোনা পজেটিভ শনাক্ত হয়েছে।

রূপসা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. আনিসুর রহমান জানান, মঙ্গলবার সকালে রূপসার রাজাপুর গ্রামের নূর আলম খান করোনার উপসর্গ নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পরে কলেজের পিসিআর ল্যাবে পরীক্ষার পর জানা যায় তিনি করোনায় আক্রান্ত ছিলেন।
এরপর মঙ্গলবার রাতে পরীক্ষার জন্য তার দুই ছেলের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়।

বুধবার দুপুরে পরীক্ষার ফলাফলে তারা করোনা পজেটিভ হিসেবে শনাক্ত হয়েছে। ওই দুই শিশু বর্তমানে বাড়িতেই আছে।

ডা. আনিসুর জানান, নূর আলমের সংস্পর্শে আসা মোট ৬ জনের নমুনা মঙ্গলবার রাতে ল্যাবে পাঠানো হয়েছিল। এর মধ্যে ২ জন করোনা পজেটিভ এবং ৪ জনের ফলাফল নেগেটিভ।

তিনি আরো জানান, বুধবার মৃতের স্ত্রীসহ ৩ জনের নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। রাতে ফলাফল জানা যেতে পারে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯