শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
পটুয়াখালীতে ১১ জন চিকিৎসকসহ করোনায় আক্রান্ত

পটুয়াখালীতে ১১ জন চিকিৎসকসহ করোনায় আক্রান্ত

নিউজ ডেস্ক :: পটুয়াখালীর দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তাসহ ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বুধবার (২২ এপ্রিল) সকালে জেলা সিভিল সার্জন মোহাম্মদ জাহাঙ্গীর আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন বলেন, সর্বশেষ তথ্য অনুযায়ী জেলায় ১১ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। এদের মধ্যে রাঙ্গাবালী উপজেলায় চারজন, দশমিনা উপজেলায় তিনজন, দুমকি উপজেলায় তিনজন ও সদর উপজেলায় একজন করোনায় আক্রান্ত হয়েছেন।

তিনি আরও বলেন, স্বাস্থ্য অধিদফতরের নির্দেশনামতে আক্রান্তদের চিকিৎসা দেয়া হবে। আক্রান্তদের সংস্পর্শে যারা এসেছেন তাদের শনাক্তের কাজ অব্যাহত রয়েছে। সবাইকে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার ঘরে নিরাপদে থাকার অনুরোধ জানিয়েছেন সিভিল সার্জন।
স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, করোনায় আক্রান্ত চিকিৎসক দুমকি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী মেডিকেল কর্মকর্তা। ২০ এপ্রিল তার নমুনা সংগ্রহ করে আইইডিসিআরে পাঠানো হয়। ২১ এপ্রিল রাতে তার করোনা পজিটিভ আসে।

এর আগে ১৯ এপ্রিল পটুয়াখালী জেলাকে লকডাউন ঘোষণা করা হয়। করোনায় আক্রান্তদের চিকিৎসা দেয়ার জন্য জেলা পরিবার পরিকল্পনা ভবনে ৫০ শয্যা আইসোলেশন ইউনিট, রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন, ভাসমান কোয়ারান্টাইন ইউনিট প্রস্তুত রাখা হয়েছে। এছাড়া ৬৪ জন চিকিৎসক ও ৭৭ জন নার্স চিকিৎসাসেবা দেয়ার জন্য প্রস্তুত রয়েছেন।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯