শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:২০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: গত ১১ এপ্রিল (শনিবার) বরিশাল জেলার বানারীপাড়া থানাধীন সৈয়দকাঠি ইউনিয়নের নলশ্রী গ্রামের মোঃ কাওসার কবিরাজ (৩০) নামে এক ব্যক্তিকে সকাল ১১.৩০ টার সময় করফাকর সাকিন গ্রামের পার্শ্ববর্তী নলশ্রী গ্রামে বাগানের মধ্যে নিয়ে লাঠি ও ইট দিয়ে শরীরেরবিভিন্ন স্থেনে এলোপাথাড়ি ভাবে আঘাত করে ঘাড় ও হাত ভেঙ্গে দেয়।
কাওসারের ডাক চিৎকার শুনে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে বাড়িতে নিয়ে যায়।এমনকি আহত কাওসারকে আসামীরা বাড়িতে অবরুদ্ধ করে রাখেন।গত ১৯ এপ্রিল আহত কাওসারের অবনতি ঘটলে স্বজনরা উদ্ধার করে তাকেপ্রথমে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে বরিশাল শেবাচিম হাসপাতালেভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ভোর রাত ৪ টায় তার মৃত্যু হয় বলে কর্তব্যরত চিকিৎসক জানায়।
উক্ত ঘটনার পর ২০ এপ্রিল পেনাল কোড ৩০২/৩৪ ধারায় বরিশাল জেলারবানারীপাড়া থানায় একটি হত্যা মামলা রুজু হয়। তার ধারাবাহিকতায় র্যাব-৮ একটি টিম বানারীপাড়া থেকে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামী আব্দুর রব রাঢ়ীর ছেলে নজরুল ইসলাম রাঢ়ী (৩৫)নামে জানা যায়।