মঙ্গলবার, ২৮ Jul ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ভারতীয় সেনাদের হামলায় আজাদ কাশ্মীরে দুই বেসামরিক নিহত

ভারতীয় সেনাদের হামলায় আজাদ কাশ্মীরে দুই বেসামরিক নিহত

নিজেস্ব প্রতিবেদক: তিসংঘের সাধারণ পরিষধের অধিবেশনে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান আগুন ছড়ানো ভাষণ রাখার পর প্রতিবেশী দুই দেশের মধ্যে উত্তেজনা চরমে পৌঁছেছে। বিতর্কিত জম্মু-কাশ্মীর রাজ্যের সীমান্তে ফের দু পক্ষের সেনাদের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটেছে। ভারতীয় সেনাদের হামলায় আজাদ কাশ্মীরের কমপক্ষে দুই বেসামরিক নিহত হয়েছে বলে জানিয়েছে ইসলামাবাদ। আহত হয়েছেন আরো তিনজন।

অন্যদিকে পাকিস্তানি হামলায় এক কিশোরসহ ছয়জন আহত হওয়ার অভিযোগ করেছে নয়াদিল্লি।

রোববার এক পাকিস্তানের ইন্টার সার্ভিস পাবলিক রিলেশন্সের বরাত দিয়ে স্থানীয় এক সংবাদ মাধ্যম জানায়, নিয়ন্ত্রণ রেখোয় ভারতীয় সেনাদের হামলায় আজাদ কাশ্মীরের দুই বেসামরিক নিহত হয়েছেন। নিহতদের একজন হলেন সালামাত বিবি (৬০) এবং অন্যজন ১৩ বছরের কিশোর জেশান আয়ুব।

ভারতীয় সেনাদের ওই হামলায় দুই নারীসহ আরো তিন বোসমরিক নাগরিক আহত হয়েছেন।

অন্যদিকে ভারতীয় সংবাদ মাধ্যমের অভিযোগ, শনিবারের পর রোববারও পাকিস্তান সেনার কাশ্মীরে হামলা চালিয়েছে। জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলায় পাকিস্তানি সেনাদের মর্টার হামলায় তিন নারীসহ ছয় কাশ্মীরি গুরুতর আহত হয়েছেন। এদের মধ্যে ১২ বছরের একটি কিশোরও রয়েছে।

ভারতীয় সেনাবাহিনীর এক মুখপাত্রের বরাত দিয়ে পিটিআই জানায়, রোববার স্থানীয় সময় বেলা ৩.১৫ মিনিট থেকে নিয়ন্ত্রণ রেখা বরাবর শেলিং ও গুলি ছুঁড়তে থাকে পাক সেনারা। পালটা জবাব দেয় ভারতীয় সেনাও।

শুক্রবার জাতিসংঘের ৭৪তম সাধারণ অধিবেশনে কাশ্মীর ইস্যুতে গুরুত্বপূর্ণ ভাষণ দেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। অনেকে তার এই ভাষণকে ‘ঐতিহাসিক’ বলে অঅখ্রায়িত করেছেন। তার এই আগুন ঝরা বক্তব্যের পর শনিবার রাতে কারফিউ উপেক্ষা করে রাস্তায় নেমে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের শত শত মানুষ। তারা স্বাধীনতার পক্ষে বিভিন্ন স্লোগান দেয়। এর পরই সেখানে আরো কঠোর নিরাপত্তা আরোপ করেছে মোদি সরকার

সূত্র: দুনিয়া নিউজ/ কলকাতা টুয়েন্টি ফোর

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯