বুধবার, ২৯ Jul ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
বরিশালে মাদক দ্রব্য অধিদপ্তরের, অবৈধভাবে মদ বিক্রি অভিযোগ

বরিশালে মাদক দ্রব্য অধিদপ্তরের, অবৈধভাবে মদ বিক্রি অভিযোগ

অনলাইন ডেস্ক :: সরকারের লকডাউন উপেক্ষা করে প্রাণঘাতী করোনা প্রতিরোধে মদ বিক্রি করেছে বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। জনসমাগম করে মদ বিক্রি করার ছবি তুলতে গিয়ে ওই দপ্তরের কর্মচারীদের হামলার শিকার হয়েছেন বাংলাভিশন চ্যানেলের ক্যামেরাপার্সন কামাল হাওলাদার।

এই ঘটনার পর ঘটনাস্থলে আইনশৃঙ্খলবাহিনীর সদস্যরা নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের নেতৃত্বে ঘটনাস্থল অভিযান করেছে।

এসময় গোডাউন সিলগালাসহ মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমানকে জেলা প্রশাসন কার্যালয়ে তলব করে নিয়ে যাওয়া হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, শনিবার বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কার্যালয়ের মধ্যে প্রায় দেড়শ লোক জড় করে মদ বিক্রি করছিলো দপ্তরটি। ৮৬ টাকা মূল্যের ১ লিটার মদ তারা ৪শ থেকে ৫শ টাকা দরে বিক্রি করছিলো। সেখানে উপস্থিত ৪/৫ জনের কাছে লাইসেন্স থাকলেও বাকি দেড়শ লোকের কোনো লাইসেন্স ছিলো না। লাইসেন্স বিহীন এসব লোকদের কাছে অতিরিক্ত দামে লকডাউন উপেক্ষা করে কেরু কোম্পানির মদ বিক্রি করছিলো।

মদ বিক্রির চিত্র বাংলাভিশন চ্যানেলের বরিশাল ক্যামেরাপার্সন কামাল হাওলাদার তার ক্যামেরায় ধারণ করলে তাকে প্রথমে মারধর করে ওই দপ্তরের কর্মচারীরা পরে ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করা হয়। বাংলা ভিশনের স্টাফ রিপোর্টার শাহিন হাসান জানান, এই ঘটনায় বরিশাল মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক বরাবর একটি অভিযোগ দেয়া হয়েছে। অভিযোগে উল্লেখ করা হয়েছে- শতাধিক মাদক ক্রেতার মাদকসহ ছবি তোলার চেষ্টা করা হলে ওই কার্যালয়ের ওয়্যারলেস অপারেটর হাসিব, ড্রাইভার রাজন ও আউটসোর্স রাকিবসহ ৫/৬ জন বাংলাভিশনের ক্যামেরাপার্সন কামাল হাওলাদারের উপর হামলা চালায় এবং মারধর করে। পরে তার ক্যামেরা ও মোবাইল ভাঙচুর করে তারা।

এ প্রসঙ্গে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর বরিশাল কার্যালয়ের অতিরিক্ত পরিচালক হাফিজুর রহমান জানান, বিষয়টি সম্পর্কে বিস্তারিত তিনি কিছু জানেননা। তবে যারা হামলা চালিয়েছে তাদের বিরুদ্ধে দাপ্তরিক ব্যবস্থা নেয়া হবে।

অভিযানে যাওয়া এব্যাপারে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম জানান, ঢাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরকে বিষয়টি লিখিতভাবে জানানো হচ্ছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯