বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
অনলাইন নিউজ :: সুনামগঞ্জের দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার সিলেট-সনামগঞ্জ মহাসড়কের পাগলা বাজার এলাকায় ট্রাক চাপায় ২ মোটরসাকেল আরোহীর মৃত্যু হয়েছে।
শনিবার বিকেল ৪ টায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিয়াউর রহমান (৪০) উপজেলার জয়কলস ইউনিয়নের ডুংরিয়া গ্রামের হাজী তারিক মিয়ার ছেলে। অপরজন মিন্টু দাস (২৮) জয়কলস গ্রামের কৃষ্ণ দাসের ছেলে।
এ ঘটনায় গুরুতর রেজাউল হক রেজা নামে আরেক মোটরসাইকেল আরোহী আহত হয়েছেন।
সিলেট সুনামগঞ্জ হাইওয়ে থানার ইনচার্জ আমির উদ্দিন জানান, শনিবার বিকেলে মোটরসাইকেলটি পাগলা বাজার এলাকায় সড়কের উঠার সাথে সাথে ট্রাকটি ধাক্কা দিলে এ দুর্ঘটনা ঘটে। ট্রাকটি আটক করা হয়েছে।
তবে চালক পালিয়ে গেছে। ময়নাতদন্ত শেষে লাশ দুটি স্বজনদের কাছে দেওয়া হবে।