বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫০ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
লক্ষ্মীপুরের প্রেমিকার কথায় বৃদ্ধাকে খুন

লক্ষ্মীপুরের প্রেমিকার কথায় বৃদ্ধাকে খুন

নিজস্ব প্রতিবেদক :: লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার কেরোয়া ইউপির দক্ষিণ কেরোয়া গ্রামের ইমন ও আসমা আক্তার আয়েশা। দীর্ঘদিন ধরে তাদের প্রেম ছিল।

একপর্যায়ে তারা পালিয়ে বিয়ে করার সিদ্ধান্ত নেন। কিন্তু টাকা-পয়সা ছিল না।

এদিকে মাহফুজা খাতুন নামে এক বৃদ্ধা স্বর্ণালংকার পরে প্রতিদিন বিকেলে হাঁটতে বের হতেন। টাকার জন্য ওই বৃদ্ধাকে হত্যা করে প্রেমিক ইমনকে স্বর্ণালংকার লুট করতে বলেন আসমা। পরে তারা হত্যার পরিকল্পনা করেন।

পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের ১৬ অক্টোবর সন্ধ্যায় মাহফুজাকে হত্যা করে স্বর্ণালংকার লুটে নেন ইমন। আর মরদেহ বস্তাবন্দী করে একটি খালে ফেলে দেন।

১৭ অক্টোবর ওই বৃদ্ধার মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে সন্দেহজনক ইমন ও আজিজ দুইজনকে আটক করা হয়। আজিজ ওই প্রেমিক যুগলের বার্তাবাহক।

শুক্রবার রাতে মামলার তদন্তকারী কর্মকর্তা ও নোয়াখালী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) পরিদর্শক মো. জহিরুল হক এসব তথ্য জানান।

তিনি জানান, ইমন ও আসমার প্রেম ছিল। আজিজ তাদের প্রেমের চিঠি আদান-প্রদানে সহযোগিতা করতেন। একদিন তারা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেন। কিন্তু ইমনের কাছে টাকা ছিল না। ইমন বিষয়টি আসমাকে জানান। বিষয়টি শুনে বৃদ্ধ মাহফুজাকে হত্যা করে স্বর্ণালংকার লুটে নিতে আসমা ইমনকে বলেন। এই পরিকল্পনার দুইদিন পর বৃদ্ধা মাহফুজার বাড়ির পাশে ইমন ও আজিজ ওত পেতে থাকেন।

ঘটনার দিন মাহফুজা হাঁটতে বের হলে নিজ ঘরে ডেকে নেন ইমন। একপর্যায়ে ইমন ও আজিজ তার গলায় গামছা পেঁচিয়ে হত্যা করেন।

তিনি আরো জানান, হত্যার পর বস্তাবন্দী করে মরদেহ বাড়ির রান্নাঘরের পেছনের বাগানে ফেলে দেন ইমন। এদিকে মাকে না পেয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেন ছেলেরা। এসব দেখে ইমন ও আজিজ বস্তাবন্দী মরদেহ টেনে নিয়ে পার্শ্ববর্তী খালে ফেলে দেন। পরে বস্তা টেনে নেয়ার চিহ্ন দেখে খাল থেকে মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের ছেলে সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আব্দুল ওয়াদুদ শিপন বলেন, মায়ের হত্যাকাণ্ডের অগ্রগতি না দেখে মামলাটি পিবিআইয়ে হস্তান্তরের জন্য পুলিশ হেডকোয়ার্টারে আবেদন করি। এর পরিপ্রেক্ষিতে মামলাটি তদন্তের জন্য পিবিআইকে নির্দেশ দেয়া হয়।

পিবিআই নোয়াখালীর অ্যাডিশনাল এসপি বসু দত্ত চাকমা বলেন, আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে আসামিরা। অপ্রাপ্ত বয়স্ক হওয়ায় লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাদের নিরাপদ হেফাজতে পাঠানো হয়েছে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯