শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
এবার করোনা পরীক্ষার মেশিন কুমিল্লায়

এবার করোনা পরীক্ষার মেশিন কুমিল্লায়

অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরাস (কোভিড-১৯) পরীক্ষার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এসে পৌঁছেছে পলিমার চেইন রি-অ্যাকশন (পিসিআর) মেশিন।
মেশিনটি স্থাপনের পর আগামী ৭ থেকে ১০ দিনের মধ্যে কুমিল্লায় করোনাভাইরাসের পরীক্ষা করা সম্ভব হবে।

শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে বিষয়টি নিশ্চিত করেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পরিচালক ডা. মো. মুজিবুর রহমান।

তিনি জানান, মেশিনটি বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে কুমিল্লায় এসে পৌঁছেছে। শুক্রবার সকালে কুমিল্লা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক মোস্তফা কামাল আজাদ এটি গ্রহণ করেছেন।

শনিবার কুমিল্লা মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগে মেশিনটির সংযোজন ও স্থাপন কাজ শুরু হবে। কাজ শেষে এটি পরিচালনার জন্য টেকনিক্যাল কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হবে।

ডা. মুজিবুর রহমান আরও জানান, প্রশিক্ষণ শেষে হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও কুমিল্লা সদর আসনের সংসদ সদ্যস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার ল্যাবের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন।

আর মেশিনটি চালুর পর করোনাভাইরাসের নমুনা সংগ্রহের পর এখানে দিনে দিনেই পরীক্ষা করা হবে। তবে ফলাফল এখানে দেওয়া হবে না। প্রতিদিনের ফলাফল ঢাকায় পাঠানো হবে। সেখান থেকেই কেন্দ্রীয়ভাবে ফলাফল জানানো হবে।

তিনি আরো জানান, পরীক্ষার কাজটি শুরু হলে কুমিল্লা জেলার ৬৫ লাখসহ বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী জেলার প্রায় দেড় কোটি লোক উপকৃত হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯