বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগৈলঝাড়ার চেয়ারম্যানের চাল চুরির কারিশমা!

আগৈলঝাড়ার চেয়ারম্যানের চাল চুরির কারিশমা!

আগৈলঝাড়া প্রতিবেদক :: ত্রাণের চাল অসহায়দের না দিয়ে স্ত্রীর মাধ্যমে ব্যক্তিগত সমিতির সদস্যদের মাঝে বিতরণের অভিযোগ উঠেছে এক ইউপি চেয়ার‌ম্যানের বিরুদ্ধে।

অভিযুক্ত বিপুল দাস বরিশালের আগৈলঝাড়ার বাকাল ইউপি চেয়ারম্যান।

স্থানীয়রা জানায়, সরকারি বরাদ্দের ১০০ প্যাকেট খাদ্যসামগ্রী অসহায়দের মাঝে বিতরণের জন্য ইউপি চেয়ারম্যান বিপুল দাসকে দেয় উপজেলা প্রশাসন। কিন্তু কিছু বিতরণ করে বাকিগুলো চেয়ারম্যান নিজের ঘরে রেখে দেন।

পরে সেগুলো স্ত্রীকে দিয়ে প্রতিষ্ঠিত প্রদ্বীপ্ত মহিলা উন্নয়ন সমবায় সমিতির সদস্যদের মাঝে বিতরণ করেন। চেয়ারম্যানের স্ত্রী ঝুমা দাস ওই সমিতির সাধারণ সম্পাদক।

নিজের স্ত্রীকে দিয়ে সরকারি চাল বিতরণকে চেয়ারম্যানের কারিশমা বলে আখ্যায়িত করেছেন সুশীল সমাজের নেতারা।

তারা জানান, চেয়ারম্যানের এ কারিশমার কারণে ত্রাণ থেকে বঞ্চিত হয়েছে প্রকৃত দুস্থ পরিবারের সদস্যরা।

নাম প্রকাশে অনিচ্ছুক সমিতির একাধিক সদস্য জানান, দুই মাস আগে উপজেলা থেকে অসহায়দের জন্য কিছু কম্বল আসে। কিন্তু তা না দিয়ে সমিতির সভাপতি দাবিদার সুমা কর নিজেই একাধিক কম্বল নেন।

তারা আরো জানান, প্রতি মাসে ১শ’ টাকা করে দুই মাস চাঁদা দিলেও ত্রাণ বিতরণের মতো সামর্থ্য তাদের সমিতির নেই। এছাড়া ত্রাণ বিতরণের জন্য কোনো সভা বা রেজুলেশনও করা হয়নি।

হঠাৎ রোববার বিকেলে সমিতির ১৮ জন ও স্থানীয় দুইজনের মাঝে ১০ কেজি করে চাল, দুই কেজি আলু, এক কেজি পেঁয়াজ, একটি সাবান ও একটি করে মাস্ক বিতরণ করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সমিতির প্রতিষ্ঠাতা ইউপি চেয়ারম্যান বিপুল দাস, সংগঠনের সভাপতি দাবিদার সুমা কর, সম্পাদক ঝুমা দাস, কোষাধ্যক্ষ সীমা আক্তার, প্রেস ক্লাবের আহবায়ক আজাদ রহমান, দি হাঙ্গার প্রজেক্টের উপজেলা সমন্বয়কারী সাইফুল ইসলাম লিটন প্রমুখ।

এ বিষয়ে বাকাল ইউপি চেয়ারম্যান বিপুল দাসের মুঠোফোনে একাধিকবার কল করলেও তা বন্ধ পাওয়া গেছে।

উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত বলেন, বিষয়টি জানা নেই। এ ব্যাপারে ইউএনওর সঙ্গে কথা বলে তদন্ত করে দেখা হবে।

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯