বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর
আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ জোরদারের নির্দেশ প্রধানমন্ত্রীর

সারা দেশে সবুজায়ন বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় আগামী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের বিশাল কর্মপরিকল্পনা হাতে নিয়েছে সরকার। এই কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সবাইকে তৎপর হওয়ার এবং বৃক্ষরোপণ কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব সংবাদমাধ্যমকে জানান, প্রধানমন্ত্রী সারা দেশে বৃক্ষরোপণ কর্মসূচিকে একটি সামাজিক আন্দোলনে রূপ দিতে গুরুত্বারোপ করেছেন। সভায় জানানো হয়, সরকারি নার্সারিগুলোর পাশাপাশি প্রয়োজন অনুযায়ী বিভিন্ন বেসরকারি নার্সারি থেকেও মানসম্মত চারা সংগ্রহ করা হবে।

পরিকল্পনা অনুযায়ী দেশের সব খাসজমি ও চরাঞ্চল, নদীর দুই পাড় এবং সড়ক-মহাসড়কের উভয় পাশ, বনাঞ্চলের বৃক্ষহীন এলাকা, সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের আঙিনায় বৃক্ষরোপণ করা হবে।

পরিবেশ রক্ষায় ভবিষ্যৎ প্রজন্মকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রধানমন্ত্রী বিশেষ নির্দেশনা দিয়েছেন। এখন থেকে প্রতিটি শিক্ষার্থীকে অন্তত একটি করে গাছ লাগাতে হবে এবং সেই গাছের পরিচর্যার দায়িত্বও সংশ্লিষ্ট শিক্ষার্থী পালন করবে।

 

সভায় উপস্থিত ছিলেন বন ও পরিবেশ মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু, প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এবিএম আবদুস সাত্তারসহ সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

 

দিনের অন্যান্য কর্মসূচির অংশ হিসেবে সকালে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন আনসার ও ভিডিপির মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মতালেব সাজ্জাদ মাহমুদ। এ সময় প্রধানমন্ত্রী দেশের শান্তি-শৃঙ্খলা রক্ষা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং জনস্বার্থে সেবামূলক কর্মকাণ্ড অব্যাহত রাখতে মহাপরিচালককে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯