বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশাল নগরীর বৈদ্যপাড়া এলাকায় হালিমা খান ভবনের ২য় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
সোমবার শন্ধা সাড়ে ৭টার দিকে আগুনের সূত্রপাত ঘটে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে বরিশাল ফায়ার সার্ভিসের ইউনিট।
সর্বশেষ ৭টা ৫৫ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। অগ্নিকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।