শুক্রবার, ২০ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৩৭ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
তিন চ্যালেঞ্জের মুখে তারেক রহমান পরীক্ষা-মূল্যায়ন পদ্ধতিতে বড় সংস্কার আসছে ধর্ষণ মামলায় হিরো আলম গ্রেপ্তার আজ ফ্যামিলি কার্ড নিয়ে প্রধানমন্ত্রীর বৈঠক  ঈদের আগেই ফ্যামিলি কার্ড দেওয়া শুরু হবে রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা ২৬ ফেব্রুয়ারি ওসমান হাদি হত্যা সিআইডির তদন্ত প্রতিবেদন দাখিল যেসব কর্মসূচি শহীদ দিবস ও আর্ন্তজাতিক মাতৃভাষা দিবসে থাকছে ফেব্রুয়ারির ১৮ দিনে রেমিট্যান্স ছাড়াল দুই বিলিয়ন ডলার তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে ট্রাম্পের চিঠি সরকারি গাড়িতে চড়বেন না প্রধানমন্ত্রী চাঁদা চাইলে খুঁটির সঙ্গে বেঁধে রাখবেন’ সেহরি-ইফতার-তারাবিতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ রাখার নির্দেশ প্রধানমন্ত্রীর প্রথম সংসদে গিয়েই তিন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্বে সারাদেশে সিন্ডিকেট ভাঙার পরিকল্পনা সাজানো হয়েছে : বিমান প্রতিমন্ত্রী
রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা

রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা

রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা
রোজায় মুরগির দাম বাড়ল কেজিতে ২০ থেকে ১০০ টাকা

রোজার প্রথম দিনেই রাজধানীর বাজারে মুরগির মাংসের দাম বেড়েছে। জাতভেদে দাম বৃদ্ধি পেয়েছে কেজিতে ২০ থেকে ১০০ টাকা পর্যন্ত।বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) কারওয়ান বাজার ঘুরে ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এমন তথ্য জানা গেছে। সেই সঙ্গে গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা ও খাশির মাংস ১২০০ থেকে ১২৫০ টাকা কেজিতে বিক্রি হতে দেখা গেছে।

বাজারে দেখা যায়, ব্রয়লার মুরগি ২০০ টাকা, দেশি মুরগি ৭৫০ টাকা, সোনালি মুরগি ৩০০ থেকে ৩৪০ টাকা ও লাল লেয়ার মুরগি ৩৩০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে।

কারওয়ান বাজার কিচেন মার্কেটের সততা মুরগির আড়তের কর্মচারী সুমন সাংবাদিকদের বলেন, সব ধরনের মুরগির দাম বেড়েছে। সপ্তাহখানেক আগে ব্রয়লার মুরগি ১৮০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন দাম ২০০ টাকা। দেশি মুরগি ৫৮০ থেকে ৬৮০ টাকা থাকলেও এখন বিক্রি হচ্ছে ৭৫০ টাকায়। আর ২৮০ টাকার লাল মুরগি এখন বিক্রি হচ্ছে ৩৩০ টাকা কেজিতে।

আরো পড়ুন 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯