সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না’

খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না’

খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না’
খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না’

অনুসন্ধান২৪>>বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে যারা নির্বাচিত সরকার ও স্থিতিশীল রাজনৈতিক পরিবেশ চান না, তাদের জন্য ‘বড় বাধা’ হিসেবে আখ্যা দিয়েছেন দলটির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা। একটি বেসরকারি টেলিভিশনের টক শোতে তিনি বলেন, যারা বাংলাদেশকে গণতান্ত্রিক পথে এগোতে দিতে চান না বা দেশটিকে ব্যর্থ রাষ্ট্রে পরিণত করার স্বপ্ন দেখেন, তাদের কাছে তারেক রহমানই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ।

রুমিন ফারহানা বলেন, তারেক রহমানকে শুধু বিএনপির প্রধান বা কাণ্ডারি হিসেবে দেখলে ভুল হবে। বাংলাদেশের প্রোগ্রেসিভ ও গণতান্ত্রিক রাজনীতির ভবিষ্যৎ মধ্যপন্থার ধারাটি টিকে থাকবে কি না—তা অনেকাংশে নির্ভর করছে তিনি রাজনীতিতে সক্রিয়ভাবে অংশ নিতে পারবেন কি না তার ওপর। তাই তার দেশে ফেরা এখন আর শুধুই ব্যক্তিগত সিদ্ধান্ত নয়; এটি দেশের রাজনৈতিক গতিপথ এবং জনগণের ভাগ্যের সঙ্গেও গভীরভাবে যুক্ত।

তিনি আরও বলেন, যেকোনো নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের মৌলিক দায়িত্ব। তারেক রহমান যদি মনে করেন তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন, এর দায় সরকারকেই নিতে হবে।

নির্বাচন নিয়ে অনিশ্চয়তার প্রসঙ্গ তুলে রুমিন প্রশ্ন করেন, সরকার কি সত্যিই গণতান্ত্রিক উত্তরণ চায়? তিনি স্মরণ করিয়ে দেন, আগে বলা হয়েছিল ডিসেম্বরের শুরুতে তফসিল ঘোষণা হবে, পরে আবার জানানো হয়েছে এটি ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে আসতে পারে। ফেব্রুয়ারি মাসে আদৌ নির্বাচন হবে কি না—এ প্রশ্ন এখন প্রায় সবার মুখেই।

তিনি বলেন, অতীতের মতো নির্বাচনের আগে যে উত্তাপে পরিবেশ প্রাণবন্ত হওয়ার কথা, বর্তমানে তার কোনো লক্ষণ নেই; বরং সর্বত্র থমথমে পরিস্থিতি। কিছু দিন আগেও এনসিপি জোট, জামায়াতের হুঁশিয়ারি, বিএনপির মনোনয়ন নিয়ে আলোচনা—এসব কারণে রাজনৈতিক অঙ্গন ছিল বেশ উত্তপ্ত। এখন দৃশ্যপট সম্পূর্ণ ঠাণ্ডা।

রাজনৈতিক বিশ্লেষকদের উদ্ধৃত করে তিনি বলেন, অনেকেই স্পষ্টভাবে বলছেন ফেব্রুয়ারিতে কোনো নির্বাচন হওয়ার সম্ভাবনা খুবই কম। রুমিনের ব্যক্তিগত মতও—খুব শিগগিরই দেশে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে মনে হয় না।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯