রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
বকেয়া বেতনের দাবিতে বরিশালে ফরচুন সু লিঃ শ্রমিকদের বিক্ষোভ ও সড়ক অবরোধ আগৈলঝাড়ায় বিশ্ব মানব পাচার প্রতিরোধ দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা ছদ্মবেশী নারী দাঁড় করিয়ে জমি বিক্রির অভিযোগ, সুষ্ঠু তদন্ত ও দলিল বাতিলের দাবি সততা ও প্রশাসনিক স্বচ্ছতার উজ্জ্বল দৃষ্টান্ত চরফ্যাশনের ইউএনও রোমান আফরোজ বরিশাল সদরের চরকরজিতে সরকারি খাল ও চরের মাটি কাটার অভিযোগ, প্রশাসনের হস্তক্ষেপ দাবি সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র!
বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা
বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা

অনুসন্ধান২৪>>নারায়ণগঞ্জের ফতুল্লায় সোনিয়া সরকার নামে এক বাউল শিল্পীর স্বামীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে খবর পেয়ে ফতুল্লার মধ্য নরসিংপুর এলাকার একটি পরিত্যক্ত বাড়ির সামনে থেকে নিহত সুমন খলিফার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত সুমন খলিফা (৩৫) বরিশাল জেলার আগৈলঝাড়া থানার আন্দারমানিক কোন্দলদোয়া মন্টু খলিফার ছেলে।

বাউলশিল্পী সোহেল সরকার জানান, গত রোববার ছিল বাংলাদেশ বাউল শিল্পী ফাউন্ডেশনের বর্ষপূর্তি। এ উপলক্ষে আমাদের পঞ্চবটি বাউল ক্লাবে এদিন রাতে দোয়া মাহফিল শেষে রান্না করা খাবার বিতরণ করা হয়। আমাদের আমন্ত্রণে সোনিয়া ও তার স্বামী সুমন দোয়া মাহফিলে অংশ নেন। এরপর উপস্থিত অনেক শিল্পী একটা করে গান গান। এ সময় সোনিয়াও একটি গান গেয়ে চলে যান।

সোনিয়া সরকার জানান, রোববার সন্ধ্যায় তাকে বাউল ক্লাবে দিয়ে চলে যান সুমন। এরপর ইজিবাইকে বাসায় ফেরার পথে ভোরে অক্টোঅফিস নামক এলাকায় ছিনতাইকারীরা পথরোধ করে ধারাল অস্ত্রের ভয় দেখিয়ে মানিব্যাগ টাকা ও স্বর্ণালংকার ছিনিয়ে নেয়। তারপর বাসায় গিয়ে স্বামীকে না পেয়ে ছিনতাইয়ের বিষয়ে অভিযোগ করতে ফতুল্লা থানায় আসেন। এখানে এসে জানতে পারেন তার স্বামী খুন হয়েছেন।

ফতুল্লা মডেল থানার পরিদর্শক (তদন্ত) আনোয়ার হোসেন জানান, ধারণা করা হচ্ছে মারাত্মক ক্ষোভ থেকে সুমনকে এলোপাতাড়ি কুপিয়েছে দুর্বৃত্তরা। সুমনের মাথার তালুতে পেটে-পিঠে ও হাতে কুপিয়ে হত্যা করা হয়েছে

তিনি আরও জানান, প্রাথমিকভাবে জানা গেছে সুমন খলিফা তার পূর্বের স্ত্রীকে তালাক দিয়ে দেড় বছর পূর্বে সোনিয়া সরকারকে বিয়ে করেন। এ বিষয়ে তদন্তের পর বিস্তারিত জানানো হবে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯