রবিবার, ২৬ Jul ২০২৬, ০৯:৪৬ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ট্রাক চাপায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ট্রাক চাপায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

ট্রাক চাপায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু
ট্রাক চাপায় ৮ বছরের শিশুর মর্মান্তিক মৃত্যু

অনুসন্ধান২৪>>পাবনায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে রাব্বি হোসেন (৮) নামের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।  রোববার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে চাটমোহর উপজেলার ফৈলজানা ইউনিয়নের জগন্নাথপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাব্বি ওই গ্রামের শাহ আলমের ছেলে।

জানা গেছে, রোববার সকালে বাড়ির অদূরে রাস্তার পাশে সমবয়সীদের সাথে খেলাধুলা করছিল রাব্বি।  এ সময় রাস্তার অপরপ্রান্তে দৌড়ে যাওয়ার সময় জগন্নাথপুর থেকে পাবনাগামী আঞ্চলিক সড়ক দিয়ে যাওয়া একটা দ্রুত গতির ট্রাকের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায় রাব্বি।

পরে স্থানীয়রা ঘাতক ট্রাক, চালক ও হেলপারকে আটক করে পুলিশে দেয় ।

ঘটনার ব্যাপারে চাটমোহর থানার ওসি মনজুরুল আালম বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক।  ট্রাকটি জব্দ এবং এবং চালক ও হেলপারকে গ্রেফতার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত প্রক্রিয়া চলমান বলে জানান তিনি।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯