রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১০:৫৫ অপরাহ্ন
অনলইন নিউজ :: বাংলাদেশ ব্যাংকের অনুমতি ছাড়াই পাঁচ লাখ ডলার পর্যন্ত আমদানি বিল পরিশোধ (বুলেট রি-পেমেন্ট) করতে পারবেন আমদানিকাররা। যার মেয়াদ হবে ছয় মাসের বেশি কিন্তু এক বছরের কম।
রোববার (১২ এপ্রিল) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে।
এতদিন বুলেট পেমেন্টের ক্ষেত্রে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনের প্রয়োজন হতো। এছাড়া নিয়ম অনুযায়ী প্রতি তিন মাস পর পর আমদানি বিল পরিশোধ করতে হয়। এটি এককালীন করার সুযোগ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।
অথরাইজ ডিলারদের কাছে পাঠানো সার্কুলারে বলা হয়, করোনাভাইরাসের প্রভাবে আর্থিক খাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। সেই ক্ষতি সামাল দিতে আমদানিকারকদের বুলেট রি-পেমেন্টের শর্ত সহজ করা হলো। চলতি বছরের ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এই সিদ্ধান্ত বলবৎ থাকবে।