বৃহস্পতিবার, ২৩ Jul ২০২৬, ০৫:৫২ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
ওয়াশিংটন ডিসিতে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন: ট্রাম্প

ওয়াশিংটন ডিসিতে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন: ট্রাম্প

ওয়াশিংটন ডিসিতে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন: ট্রাম্প
ওয়াশিংটন ডিসিতে গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন: ট্রাম্প

অনুসন্ধান২৪>>ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলির পর ওই এলাকা ঘিরে ফেলা হয় ও নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়। ২৬ নভেম্বর ২০২৫, ওয়াশিংটন ডিসি

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল গার্ড সদস্যদের ওপর গুলি চালানো সন্দেহভাজন ব্যক্তিটি আফগানিস্তান থেকে এসেছেন। হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ বিষয়টি ‘নিশ্চিত’ করেছে। তিনি অভিযোগ করেন, এর জন্য বাইডেন প্রশাসন দায়ী।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গুলি চালানোর ঘটনাটিকে ‘সন্ত্রাসী কাজ’ বলে অভিহিত করে বলেছেন, ‘আমি আজ রাতে (স্থানীয় সময় গতকাল বুধবার রাত) জানাতে পারি, বিভিন্ন দিক থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ নিশ্চিত, সন্দেহভাজন ব্যক্তি একজন বিদেশি। তিনি পৃথিবীর এক জঘন্য জায়গা আফগানিস্তান থেকে আমাদের দেশে এসেছিলেন।’

এরপর ডোনাল্ড ট্রাম্প তাঁর পূর্বসূরি সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের সমালোচনা করে দাবি করেন, সন্দেহভাজন ব্যক্তিকে ‘বাইডেন প্রশাসন ২০২১ সালের সেপ্টেম্বরে উড়োজাহাজে করে এখানে নিয়ে এসেছিল।’

এদিকে বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, ইউএস সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস) গতকাল বুধবার রাতে জানিয়েছে, ওয়াশিংটনে দুই ন্যাশনাল গার্ড সৈন্যকে গুলি করে গুরুতর আহত করার ঘটনার পর তারা আফগান নাগরিকদের সংশ্লিষ্ট সব অভিবাসন অনুরোধ প্রক্রিয়াকরণ অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে।

জো বাইডেন প্রেসিডেন্ট থাকাকালে যেসব আফগান নাগরিক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন, তাঁদের বিষয়টি আবার যাচাই-বাছাই করার জন্য ট্রাম্প আহ্বান জানানোর পর ইউএসসিআইএস এই পদক্ষেপ নিয়েছে।

ইউএসসিআইএস ‘এক্সে’ (সাবেক টুইটার) একটি পোস্টে জানিয়েছে, ‘আমাদের স্বদেশ ও মার্কিন জনগণের সুরক্ষা ও নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের একমাত্র লক্ষ্য ও দায়িত্ব।’

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯