সোমবার, ২৭ Jul ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন

সর্বশেষ সংবাদ :
সরকারি টিচার্স ট্রেনিং কলেজ বরিশালে লজিক ডিবেটিং ক্লাবের নতুন কমিটি গঠন: সভাপতি হাসিবুর, সম্পাদক সিয়াম বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির
অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি

অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি

অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি
অপরিচিতদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি

অনুসন্ধান২৪>>অপরিচিত দর্শনার্থীদের সচিবালয়ে প্রবেশ পাস না দিতে সংশ্লিষ্টদের চিঠি দিয়ে অনুরোধ জানিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সচিবালয় প্রবেশে অপরিচিতদের ওটিপি (ওয়ান টাইম পাসওয়ার্ড) দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানিয়ে সম্প্রতি সব মন্ত্রণালয় এবং বিভাগের সিনিয়র সচিব সচিবদের কাছে চিঠি পাঠানো হয়েছে

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের চিঠিতে বলা হয়, বিভিন্ন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব/সচিবদের একান্ত সচিব, অতিরিক্ত সচিব এবং যুগ্মসচিবরা বাংলাদেশ সচিবালয়ের অভ্যন্তরে দর্শনার্থীদের প্রবেশের জন্য ওটিপি প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে লক্ষ্য করা যাচ্ছে, ওটিপি প্রদানের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাদের কাছ থেকে ওটিপি গ্রহণ করে কিছু দর্শনার্থী সচিবালয়ের অভ্যন্তরে প্রবেশ করে বিশৃঙ্খলার সৃষ্টি করছেন।

এতে সচিবালয়ের কর্মপরিবেশ বিঘ্নিত হচ্ছে এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে। কারণে দর্শনার্থীদের অনুকূলে ওটিপি প্রদানের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা জরুরি হয়ে পড়েছে

এমতাবস্থায়, পরিচিতি নিশ্চিত না হয়ে কাউকে ওটিপি প্রদান করা থেকে বিরত থাকার জন্য এবং অপরিচিত/স্বল্পপরিচিত/সন্দেহজনক কাউকে ওটিপি প্রদান করার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করার অনুরোধ জানানো হয় চিঠিতে

এই চিঠির অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, সচিবালয়ের নিরাপত্তার দায়িত্বে থাকা উপপুলিশ কমিশনারকেও দেওয়া হয়েছে। উপপুলিশ কমিশনারকে সচিবালয়ের সার্বিক নিরাপত্তা ব্যবস্থার জোরদার রাখতে সচেষ্ট থাকার অনুরোধ জানানো হয়েছে চিঠিতে

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯