শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০৮:৫৮ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
বাড়ইকান্দি পবিত্র ঈদুল-আযহা উপলক্ষে নাইট প্রীতি ফুটবল ম্যাচ বিবাহিত বনাম অবিবাহিত খেলা অনুষ্ঠিত গৌরনদীতে জিয়াউর রহমান’র শাহদাত বার্ষিকী পালন গাঁজা ব্যবসায়ীর বিরুদ্ধে রিপোর্ট করায় ফেসবুকে হুমকি থানায় মামলার আবেদন। তজুমদ্দিনে অস্ত্র, কার্তুজ ও রকেট ফ্লেয়ারসহ কুখ্যাত ডাকাত হেজু গ্রেফতার। বরিশালে প্রেমিকের বাসায় গিয়ে খুন হলেন প্রেমিকা উজিরপুরে মামলার এক বছর: আসামি গ্রেফতারে পুলিশের বিরুদ্ধে অনীহার অভিযোগ ইউএনও ও সাংবাদিকের যৌথ উদ্যোগে মাথা গোঁজার ঠাঁই ও কর্মসংস্থান পেলেন অসহায় মাহিনুর বাকেরগঞ্জে জমি সংক্রান্ত বিরোধে হামলায় যুবকের মৃত্যু বরিশালের জেল খাল গিলে খাচ্ছে বহুতলা ভবন: নেপথ্যে সিটি কর্পোরেশনের ‘দুর্নীতিবাজ’ চক্র! পৌরসভার ময়লা পরিষ্কার করে সংসার চালান বিধবা তাহমিনা ইরানের সর্বোচ্চ নেতা নির্বাচন সম্পন্ন ব্যাংকের উচ্চ পর্যায়ে নারীর অংশ বাড়ছে চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছেছে জ্বালানিবাহী ৮ জাহাজ আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি আসামির নারায়ণগঞ্জ ভূমি বারান্দায় প্রতিমন্ত্রী
ঢাকা নয়, দেশের আরেকটি শহরের বায়ুদূষণ আজ ভারতের নয়াদিল্লির কাছাকাছি

ঢাকা নয়, দেশের আরেকটি শহরের বায়ুদূষণ আজ ভারতের নয়াদিল্লির কাছাকাছি

ঢাকা নয়, দেশের আরেকটি শহরের বায়ুদূষণ আজ ভারতের নয়াদিল্লির কাছাকাছি
ঢাকা নয়, দেশের আরেকটি শহরের বায়ুদূষণ আজ ভারতের নয়াদিল্লির কাছাকাছি

অনুসন্ধান২৪>>ধুলা কমাতে রাস্তায় পানি ছিটানো হচ্ছে। ছবিটি সম্প্রতি তোলা হয় খুলনার খানজাহান আলী সেতু এলাকা থেকে

ভারতের রাজধানী নয়াদিল্লি কিংবা পাকিস্তানের নগর করাচি বা লাহোর বায়ুদূষণে বিশ্বের শীর্ষ নগরী হিসেবে থাকছে প্রায় এক মাস ধরে। এর মধ্যে নয়াদিল্লির দূষণ ভয়াবহ মাত্রায় পৌঁছে গিয়েছিল কিছুদিন আগে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছেছিল যে কৃত্রিমভাবে বৃষ্টি ঝরানোর চেষ্টাও করে সেখানকার প্রশাসন। সেই নয়াদিল্লি আজ বুধবার সকালেও বায়ুদূষণে বিশ্বের ১২৭টি নগরীর মধ্যে শীর্ষে। কিন্তু সেই নয়াদিল্লির বায়ুর যে মান, তার কাছাকাছি পৌঁছে গেছে বাংলাদেশের একটি শহরের বায়ুর মান। সেই শহরটি হলো খুলনা। আর হ্যাঁ, অবশ্যই খুলনার দূষণের মাত্রা রাজধানী ঢাকার চেয়ে বেশি আজ।

আজ সকাল সোয়া আটটার দিকে ঢাকার বায়ুর মান ২৩১। বায়ুর মান ২০০-র বেশি হলে তাকে খুব অস্বাস্থ্যকর বলা হয়। আর ৩০০-র বেশি হলে তা হয় দুর্যোগপূর্ণ। আর আজ বিশ্বের নগরীগুলোর মধ্যে শীর্ষে থাকা ভারতের নয়াদিল্লির বায়ুর মান ২৮৪। আর খুলনার বায়ুর মান তার কাছাকাছি, ২৭৭।

খুলনা জেলার মানচিত্র

বায়ুদূষণের এই পরিস্থিতি তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউএয়ার। প্রতিষ্ঠানটি বায়ুদূষণের অবস্থা নিয়মিত তুলে ধরে। বাতাসের মান নিয়ে তৈরি করা এই লাইভ বা তাৎক্ষণিক সূচক একটি নির্দিষ্ট শহরের বাতাস কতটা নির্মল বা দূষিত, সে সম্পর্কে মানুষকে তথ্য দেয় ও সতর্ক করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ও বায়ুদূষণ বিশেষজ্ঞ অধ্যাপক আবদুস সালাম আজ বলেন, সম্ভবত স্থানীয় কিছু কারণেই খুলনার দূষণ পরিস্থিতি এত ভয়াবহ হয়ে উঠেছে। এর কারণ হতে পারে জৈব জ্বালানী সেখানে অতিরিক্তি মাত্রায় পোড়ানো হচ্ছে। জৈব জ্বালানি যেমন খড়কুটো পোড়ানো বা ধুলাবালু ব্যাপকভাবে ওড়ার কারণে দূষণে বেশি হতে পারে। এ ছাড়া অনুকূল আবহাওয়াগত অবস্থার কারণেও এ পরিস্থিতি হতে পারে।

অধ্যাপক আবদুস সালাম বলেন, ‘বায়ুদূষণ একেবারে দেশজুড়ে ছড়িয়ে গেছে। এটা সেই বাস্তবতাকে আমাদের সামনে তুলে ধরেছে। আসলে তুলে ধরছে প্রতিনিয়ত, কিন্তু আমরা এর দিকে নজর দিই না।’

নগরীর যে সাত স্থানে দূষণ বেশি

আজ ঢাকা নগরীর যে সাত স্থানের বায়ু আজ খুব অস্বাস্থ্যকর, সেগুলো হলো ইস্টার্ন হাউজিং (২৫৬), দক্ষিণ পল্লবী (২৫৪), বে’জ এজ ওয়াটার (২৩৪)  কল্যাণপুর (২২৯), বেচারাম দেউড়ী (২২৬), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল (২১৩) ও গোড়ান (২০২)।

এক সপ্তাহের বেশি সময় ধরে ধারাবাহিকভাবে ঢাকা বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষের দিকে থাকছে। ঢাকার বায়ুমান খুব অস্বাস্থ্যকর দেখা যাচ্ছে প্রায় প্রতিদিন।
নগরবাসীর জন্য সতর্কতা।

বায়ুদূষণ সব মানুষের জন্য সমান ক্ষতিকর। ঢাকার বায়ুদূষণের মূল উপাদান বাতাসে ভেসে বেড়ানো অতিক্ষুদ্র বস্তুকণা বা পিএম ২.৫। এই দূষণের উৎস হলো ধুলাবালু, যানবাহন বা কলকারখানার দূষিত ধোঁয়া, বর্জ্য পোড়ানোর ধোঁয়া ইত্যাদি। মানুষের নিশ্বাসের সঙ্গে এসব ফুসফুসে প্রবেশ করে। শ্বাসকষ্ট, অ্যাজমাসহ নানা জটিল রোগ হতে পারে এই দূষণের কারণে।

আইকিউএয়ারের বায়ুদূষণের বার্তায় নগরবাসীর জন্য বেশ কিছু সতর্কতার কথা বলা হয়েছে। এর মধ্যে একটি হলো বাইরে বেরোলে অবশ্যই সবাইকে মাস্ক পরতে হবে। খোলা স্থানে ব্যায়াম করা যথাসম্ভব কমাতে হবে। ঘরের জানালা বন্ধ রাখতে হবে।

আরো পড়ুন

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯