মঙ্গলবার, ০৩ মার্চ ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

সর্বশেষ সংবাদ :
ঢাকায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের এক কর্মকর্তা অভিযানের সময় গুলিবিদ্ধ ইরানের হামলায় এক বাংলাদেশি নিহত বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাপান সরকার ১৪ লাখ মার্কিন ডলার সহায়তা দিচ্ছে ৪ বিভাগে বৃষ্টির পূর্বাভাস খোঁজ মিলছে না অভিনেতা আলভীর এবারে পর্দা উঠল অমর একুশে বইমেলার অনুমোদনহীন গ্যাস পাম্পে আগুন, তদন্ত কমিটি গঠন ১০ হাজার পুলিশ নিয়োগ দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী দেশটাকে জ্ঞানের আলোয় আলোকিত করতে চাই : তারেক রহমান রাষ্ট্রীয় অতিথি ভবনে প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশ ব্যাংক বন্ধ কলকারখানা চালুতে সহযোগিতা করবে: গভর্নর সাতক্ষীরা গরুবোঝাই ইঞ্জিনভ্যান খাদে পড়ে নিহত ২ দুই পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণ, আহত ১০ বকেয়া নাইট বিল ও বাৎসরিক ছুটির টাকার দাবিতে বিক্ষোভ, পুলিশ মোতায়েন মাদারীপুরে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু
বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ

বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ

বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ
বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ

অনুসন্ধান২৪>>সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বিনিময় এবং অটোমেটেড চালানসহ সব ধরনের কাউন্টার সেবা বন্ধ করে দিচ্ছে আর্থিক খাতের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। রোববার (২৩ নভেম্বর) থেকে একযোগে মতিঝিলসহ সব অফিস থেকে এসব গ্রাহকসেবা বন্ধ হচ্ছে।

তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যেন নির্বিঘ্নে সেবা দেয়, তা নিশ্চিত করতে তদারকি বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয় বিবেচনা করে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রথমে আগামী ৩০ নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। তবে পরে সময় এগিয়ে এনে সব অফিসে একযোগে সরাসরি গ্রাহকসেবা বন্ধের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংটি।

উল্লেখ্য, এতদিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ছাড়াও রাজধানীর সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস থেকে গ্রাহক-সংশ্লিষ্ট এসব সেবা দেয়া হতো।

আরো পড়ুন

 

নিউজটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন




© All rights reserved © অনুসন্ধান24 -২০১৯